Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মার্কিন প্রেসিডেন্টের শুল্ক আরোপ বেআইনি, জানাল আদালত

মার্কিন প্রেসিডেন্টের শুল্ক আরোপ বেআইনি, জানাল আদালত

Online Desk আগস্ট 30, 2025
20250531_135836.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন আদালতে মুখ পুড়ল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দ্বিতীয় বার প্রেসিডেন্টের মসনদে বসার পর ভারত-সহ বিভিন্ন দেশের উপর যথেচ্ছ হারে শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। তাঁর এই সিদ্ধান্ত বেআইনি বলে জানাল মার্কিন আপিল আদালত। তবে শুল্ক আরোপের সিদ্ধান্তে এখনই স্থগিতাদেশ দেননি বিচারক। কিছু দিন প্রেসিডেন্টকে সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে সুপ্রিম কোর্টে যেতে পারেন ডোনাল্ড ট্রাম্প।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডেরাল সার্কিটের আপিল আদালতে শুল্ক সংক্রান্ত একটি মামলার রায়ে শুক্রবার জানিয়েছে, শুল্ক আরোপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের অনেক সিদ্ধান্তই আইনের পরিপন্থী। এ ভাবে বিভিন্ন দেশের পণ্যে শুল্ক আরোপ করা যায় না। এর আগে বিষয়টি নিয়ে নিম্ন আদালতে মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় যে রায় দেওয়া হয়েছিল আপিল আদালত তা বহাল রেখেছে।আদালতের পর্যবেক্ষণ, ট্রাম্প তাঁর জরুরি অর্থনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে শুল্ক আরোপ করতে গিয়ে নিজের কর্তৃত্বের সীমা লঙ্ঘন করেছেন।

পাশাপাশি আদালত জানিয়েছে, আপাতত ট্রাম্পের শুল্কে স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না। অক্টোবর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এই শুল্কই বহাল থাকবে। তার পর এ নিয়ে সিদ্ধান্ত নেবে আদালত। আর এই সময়ের মধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নিজেই সে কথা জানিয়েছেন। সমাজ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘সমস্ত শুল্কই এখনও বহাল রয়েছে। আপিল আদালত জানিয়েছে আমাদের শুল্ক তুলে নেওয়া উচিত, এটা ভুল। কিন্তু ওরাও জানে, শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র জিতবে।’

Post Views: 129

Continue Reading

Previous: ‘ভারত থেকে মৃতদেহ বন্যায় ভেসে আসছে পাকিস্তানে!’, দাবি পাক মন্ত্রীর
Next: আইএসএল অনিশ্চিত হলেও নেইমারের বিরুদ্ধে খেলা ফুটবলারকে নিল মোহনবাগান

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.