Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘ভারত থেকে মৃতদেহ বন্যায় ভেসে আসছে পাকিস্তানে!’, দাবি পাক মন্ত্রীর

‘ভারত থেকে মৃতদেহ বন্যায় ভেসে আসছে পাকিস্তানে!’, দাবি পাক মন্ত্রীর

Online Desk আগস্ট 30, 2025
20250830_132943.jpg

ওঙ্কার ডেস্ক: বন্যার কবলে পড়ে বিপর্যস্ত পাকিস্তান। গত ২৪ ঘন্টায় ২২ জন পাক নাগরিকের মৃত্যু হয়েছে এই বিপর্যয়ের ফলে। ভারতের তরফে আগাম সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও এই বন্যার জন্য নয়াদিল্লিকে দায়ী করছে ইসলামাবাদ। শুধু তাই নয়, বন্যার জলে ভারত থেকে পাকিস্তানে মৃতদেহ ভেসে আসছে বলে দাবি করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মহম্মদ আসিফ।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, শিয়ালকোটের বন্যাদুর্গত এলাকা ঘুরে দেখেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা মহম্মদ আসিফ। এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, ‘বন্যার জলে ভারত থেকে মৃতদেহ ভেসে আসছে পাকিস্তানে!’ গবাদি পশুর মৃতদেহ ও বিভিন্ন পরিকাঠামোর ধ্বংসাবশেষও ভেসে আসছে বলেও দাবি পাক মন্ত্রীর। খাজা আসিফের এই মন্তব্য নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে শুরু হয়ে চর্চা। ভারত বিরোধতা করার জন্য পাক মন্ত্রীর সব জায়গায় ভারতকে দায়ী করার প্রবণতা দেখা যাচ্ছে। বরং বাস্তব ভিন্ন কথা বলছে, ভারতের দেওয়া বন্যার আগাম সতর্কবার্তা পেয়েই পাক প্রশাসন দেড় লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, নইলে প্রাণহানি আরও বাড়ত।

উউল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। যে ঘটনায় পাকিস্তান জড়িত ছিল বলে অভিযোগ নয়াদিল্লির। ওই নারকীয় জঙ্গি হামলার পর ভারত অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে। শুধু তাই নয়, তার আগে পাকিস্তানের সঙ্গে ভারতের সিন্ধু জলচুক্তিও স্থগিত করেছে নয়াদিল্লি। তার পরেও মানবিকতার নজির গড়ে মোদী সরকার বন্যার সতর্কবার্তা বিদেশ মন্ত্রকের মাধ্যমে পাঠিয়েছিল ইসলামাবাদকে।

Post Views: 139

Continue Reading

Previous: খানিক বিরতির পর আবারও রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস
Next: মার্কিন প্রেসিডেন্টের শুল্ক আরোপ বেআইনি, জানাল আদালত

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.