Skip to content
মার্চ 20, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘মমতার এবার ছুটি হবে’, বিধানসভার প্রার্থী হয়েই তৃণমূল সুপ্রিমোকে নিশানা রূপার

‘মমতার এবার ছুটি হবে’, বিধানসভার প্রার্থী হয়েই তৃণমূল সুপ্রিমোকে নিশানা রূপার

Online Desk মার্চ 20, 2026
20260320_120932.jpg

ওঙ্কার ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ১১২ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে পদ্ম শিবির টিকিট দিয়েছে রাজ্যসভার প্রাক্তন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়কে। প্রার্থী হওয়ার পরেই রাজ্যের নির্বাহী মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোকে নিশানা করলেন রূপা।

সংবাদ মাধ্যমকে বিজেপি নেত্রী বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার ছুটি হবে। এবং সেটাও হবে সম্মানের সঙ্গে’। তিনি আরও বলেন, ‘আমার বাড়ি সোনারপুর দক্ষিণে। বাবা-মা ওখানেই থাকতেন। কাজেই ওখানকার সব সমস্যা আমি জানি’। উল্লেখ্য, ২০২৬ এর বিধানসভা নির্বাচনেও লাভলি মৈত্রকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। সোনার দক্ষিণের তৃণমূল প্রার্থীকে নিয়েও মুখ খুলেছেন রূপা। তিনি বলেন, ‘লাভলী মৈত্রের বিরুদ্ধে কোন মন্তব্য করব না। জবাব দেবেন সোনারপুরের সাধারণ মানুষ। কারণ বেকারত্ব এবং দুর্নীতি বাংলাকে গিলে ফেলছে’।

প্রসঙ্গত, লাভলি মৈত্রও নিজের কাজের বিষয়ে আশাবাদী। ইতিমধ্যে তিনি নিজের বিধানসভা কেন্দ্রে প্রচার শুরু করে দিয়েছেন। বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে নেমে লাভলি বলেন, উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, লাভলির প্রতিদ্বন্দ্বী হিসেবে সোনারপুর দক্ষিণ কেন্দ্রে রূপাকে প্রার্থী করে মাস্টার স্ট্রোক দিতে চেয়েছে বিজেপি। দুজনের লড়াই জমজমাট হবে বলে মনে করা হচ্ছে।

Post Views: 26

Continue Reading

Previous: আপস নয় লড়াইয়ের পথেই হাঁটবেন অভিনেতা রাজপাল যাদব, চেক বাউন্স মামলায় নতুন পথে অভিনেতা
Next: আরজি কর হাসপাতালে লিফটেই মৃত্যু এক ব্যক্তির, তদন্তে কর্তৃপক্ষ

সম্পর্কিত গল্প

dfgvdsgs.jpg

পাথরপ্রতিমায় আয়ুষ মেলায় বিকল্প চিকিৎসার বার্তা

Online Desk মার্চ 20, 2026
iran-death.png

প্রকাশ্যে ফাঁসি ১৯ বছরের কুস্তিগীর, ইরানে মানবাধিকার নিয়ে তীব্র বিতর্ক

Online Desk মার্চ 20, 2026
20260320_171733.jpg

‘সারা জীবন মিলবে লক্ষ্মীর ভান্ডার’, দলের ইস্তাহার প্রকাশ করে ঘোষণা মমতার

Online Desk মার্চ 20, 2026

You may have missed

dfgvdsgs.jpg

পাথরপ্রতিমায় আয়ুষ মেলায় বিকল্প চিকিৎসার বার্তা

Online Desk মার্চ 20, 2026
iran-death.png

প্রকাশ্যে ফাঁসি ১৯ বছরের কুস্তিগীর, ইরানে মানবাধিকার নিয়ে তীব্র বিতর্ক

Online Desk মার্চ 20, 2026
20260320_171733.jpg

‘সারা জীবন মিলবে লক্ষ্মীর ভান্ডার’, দলের ইস্তাহার প্রকাশ করে ঘোষণা মমতার

Online Desk মার্চ 20, 2026
VIKRAM-DORASWAMI.png

চীনে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ বিক্রম দোরাইস্বামী

Online Desk মার্চ 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.