Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাশিয়া ও বেলারুশের যুদ্ধ মহড়ায় যোগ দিয়েছে নয়াদিল্লিও, নেপথ্যে কী কারণ?

রাশিয়া ও বেলারুশের যুদ্ধ মহড়ায় যোগ দিয়েছে নয়াদিল্লিও, নেপথ্যে কী কারণ?

Online Desk সেপ্টেম্বর 17, 2025
modi-putin-d.jpg

ওঙ্কার ডেস্ক: রাশিয়া এবং বেলারুশের বাহিনী যৌথ সামরিক মহড়া চালাচ্ছে। সেই যুদ্ধাভ্যাসে যোগ দিয়েছে ভারতও। যা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। মার্কিন যুক্তরাষ্ট্রের উপর চাপ তৈরির কৌশল নাকি অন্য কোনও কারণে এই মহড়ায় সামিল হল নয়াদিল্লি তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, রাশিয়া এবং বেলারুশের নেতৃত্বাধীন পাঁচ দিনের এই মহড়ায় যোগ দেবেন ভারতের ৬৫ জন জওয়ান। মস্কোর যদিও দাবি, ক্রেমলিনের সঙ্গে দীর্ঘস্থায়ী প্রতিরক্ষা সম্পর্ককে মজবুত করতে এই সামরিক মহড়ায় যোগ দিতে চলেছে ভারত। মহড়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, আকাশপথে হামলা এবং প্রতিরোধ কী ভাবে করতে হবে, সমস্ত বিষয়ে মহড়া চলছে। রাশিয়া এবং বেলারুশের এই যৌথ সামরিক মহড়ায় বিভিন্ন দেশের প্রায় এক লক্ষ সেনাকর্মী যোগ দিয়েছেন। প্রসঙ্গত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে এই মহড়া পরিদর্শন করেছেন। নিঝনি নভগোরদ শহরের মুলিনো প্রশিক্ষণকেন্দ্রে সামরিক সাজে তিনি উপস্থিত হয়েছিলেন। সেখানেই রয়েছেন ভারতের জওয়ানরা। বিষয়টি নিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রস্তুতি সারতে এবং প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে এই মহড়া।’

রাশিয়া এবং বেলারুশ অতীতেও এই যুদ্ধাভ্যাসের আয়োজন করেছে। নয়াদিল্লিও আগে সেই মহড়ায় যোগ দিয়েছে। তবে এ বারের মহড়ায় যোগ দেওয়া নিয়ে জল্পনা তৈরি হওয়ার কারণ হল ওয়াশিংটন ও ভারতের মধ্যে শুল্ক নিয়ে টানাপোড়েনের কারণে। রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ট্রাম্প প্রশাসন নয়াদিল্লির উপর অতিরিক্ত ২৫ শতাংশ হারে শুল্ক চাপিয়েছে।

Post Views: 138

Continue Reading

Previous: ডার্বির পরেও এএফসিতেও হার উঠলো গো ব্যাক মোলিনা স্লোগান
Next: বাণিজ্য চুক্তি নিয়ে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে বৈঠক ইতিবাচক, ভারতের পণ্যে কমবে শুল্ক?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.