Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাণিজ্য চুক্তি নিয়ে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে বৈঠক ইতিবাচক, ভারতের পণ্যে কমবে শুল্ক?

বাণিজ্য চুক্তি নিয়ে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে বৈঠক ইতিবাচক, ভারতের পণ্যে কমবে শুল্ক?

Online Desk সেপ্টেম্বর 17, 2025
narendra-modi-trump-1280.jpg

ওঙ্কার ডেস্ক: বাণিজ্য চুক্তি নিয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানাল উভয় পক্ষ। মঙ্গলবার দিল্লিতে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে। এই আবহে জল্পনা তৈরি হয়েছে, ভারতের পণ্যে যে ৫০ শতাংশ হারে শুল্ক চাপিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, তা কি কমবে?

উল্লেখ্য, বাণিজ্য চুক্তি নিয়ে বৈঠকে যোগ দিতে সোমবার রাতে দিল্লিতে আসে মার্কিন প্রতিনিধি দল। মঙ্গলবার সেই বৈঠক হয়। তার পরে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাসের মুখপাত্র বিবৃতি দিয়ে বলেন, ‘১৬ সেপ্টেম্বর দিল্লিতে ভারতের বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ আগরওয়ালের সঙ্গে ইতিবাচক বৈঠক হয়েছে মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আগামী পদক্ষেপ কী হবে তা নিয়ে আলোচনা হয়েছে।’ অন্য দিকে বৈঠকের পর বিবৃতি দিয়েছে, কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প মন্ত্রকও। বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির গুরুত্ব মেনে নিয়েই বলছি, বৈঠক ইতিবাচক হয়েছে।’

প্রসঙ্গত, দ্বিতীয়বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যে অন্যতম হল বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে চড়া হারে শুল্ক আরোপ করা। বাদ যায়নি ভারতও। রাশিয়া থেকে তেল কেনার কারণে নয়াদিল্লির পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ হারে শুল্ক আরোপ করা হয়েছে। সব মিলিয়ে বর্তমানে ৫০ শতাংশ হারে শুল্ক চাপানো হয়েছে ভারতের পণ্যে। মঙ্গলবারের বৈঠকের পর শুল্ক কমে কিনা সেদিকেই তাকিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Post Views: 104

Continue Reading

Previous: রাশিয়া ও বেলারুশের যুদ্ধ মহড়ায় যোগ দিয়েছে নয়াদিল্লিও, নেপথ্যে কী কারণ?
Next: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের ফর্ম মুদ্রণের প্রস্তুতি, নির্দেশ দিল কমিশন

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.