Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাশিয়া থেকে তেল কেনার জন্য আবারও ভারতকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের; হুমকিমুলক বার্তা মার্কিন জ্বালানি সচিবের

রাশিয়া থেকে তেল কেনার জন্য আবারও ভারতকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের; হুমকিমুলক বার্তা মার্কিন জ্বালানি সচিবের

Online Desk সেপ্টেম্বর 25, 2025
chris-wright.png

ওঙ্কার ডেস্ক : মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট ফের রুশ তেল আমদানির প্রসঙ্গ তুললেন ভারতকে কেন্দ্র করে। তাঁর বক্তব্য, ভারত বিশ্বের যে কোনও দেশ থেকে তেল কিনতে পারে, তবে রাশিয়ার তেল কেনার ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে।

রাইট দাবি করেন, সস্তার কারণেই ভারত রুশ তেলের ওপর নির্ভরশীল, কিন্তু এর ফলে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন পরোক্ষভাবে শক্তি পাচ্ছে। তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, যুক্তরাষ্ট্র ভারতের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে চায় না। বরং পারমাণবিক শক্তি, কয়লা, প্রাকৃতিক গ্যাস ও নবায়নযোগ্য জ্বালানি খাতে ভারত-আমেরিকা সম্পর্ক আরও সুদৃঢ় করার ইচ্ছা প্রকাশ করেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্রিস রাইট বলেন, “আমি ভারতের বিরাট ভক্ত, আমরা চাই দুই দেশের মধ্যে এনার্জি ট্রেড ও সহযোগিতা আরও বাড়ুক।” মার্কিন এই অবস্থান আন্তর্জাতিক কূটনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। কারণ পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রুশ তেলের বাজারে ধাক্কা লেগেছে, আর সেই জায়গাতেই ভারত তুলনামূলক কম দামে তেল কিনে অর্থনীতিকে সচল রাখার পথ বেছে নিয়েছে।

ভারতের নিজের অবস্থান স্পষ্ট করে এসছে বরাবর। নয়া দিল্লির মতে দেশের জ্বালানি চাহিদা ও বাজারের ভারসাম্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে, বাইরের চাপ নয়। বিশ্লেষকদের মতে, আমেরিকার বার্তাটি সরাসরি রাজনৈতিক চাপ নয়, বরং কূটনৈতিক ইঙ্গিত যে তারা চায় ভারত পশ্চিমের সঙ্গে তাল মিলিয়ে চলুক। ভবিষ্যতে ভারত কীভাবে একদিকে সস্তা রুশ তেলের ওপর নির্ভরশীলতা বজায় রেখে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যায় সেদিকে নজর বিশেষজ্ঞ মহলের।

Post Views: 157

Continue Reading

Previous: দুর্গাপূজার আগে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি সতর্কতা
Next: চলতি সপ্তাহে হাড্ডাহাড্ডি লড়াই ধারাবাহিকের, প্রথম স্থানে দুই ধারাবাহিক, সেরা ১০’এ কারা?

সম্পর্কিত গল্প

Joy-Bangla.jpg

বাংলাদেশে ‘জয় বাংলা’ কি নিষিদ্ধ স্লোগান ? রাষ্ট্রযন্ত্রের চরিত্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ

Online Desk জুন 8, 2026
death.jpg

লিভ-ইন সম্পর্কের কথা পরিবার জানতে পারায় বাড়ির ছাদ থেকে মরণঝাঁপ যুবকের

Online Desk জুন 8, 2026
Untitled.png

অতিরিক্ত গেম খেলার নেশা হল কাল! গেমের নেশায় নিজের বাবা, বোনকে হত্যা করল যুবক!

Online Desk জুন 8, 2026

You may have missed

Joy-Bangla.jpg

বাংলাদেশে ‘জয় বাংলা’ কি নিষিদ্ধ স্লোগান ? রাষ্ট্রযন্ত্রের চরিত্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ

Online Desk জুন 8, 2026
death.jpg

লিভ-ইন সম্পর্কের কথা পরিবার জানতে পারায় বাড়ির ছাদ থেকে মরণঝাঁপ যুবকের

Online Desk জুন 8, 2026
Untitled.png

অতিরিক্ত গেম খেলার নেশা হল কাল! গেমের নেশায় নিজের বাবা, বোনকে হত্যা করল যুবক!

Online Desk জুন 8, 2026
steel.jpg

বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় গলিত ইস্পাত গায়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের, জখম একাধিক

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.