Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • চলতি সপ্তাহে হাড্ডাহাড্ডি লড়াই ধারাবাহিকের, প্রথম স্থানে দুই ধারাবাহিক, সেরা ১০’এ কারা?

চলতি সপ্তাহে হাড্ডাহাড্ডি লড়াই ধারাবাহিকের, প্রথম স্থানে দুই ধারাবাহিক, সেরা ১০’এ কারা?

Online Desk সেপ্টেম্বর 25, 2025
fg.png

ওঙ্কার ডেস্ক: চলতি সপ্তাহে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কেউ কাউকে ময়দান ছাড়ল না। ‘বাংলা সেরা’র খেতাব জিতল স্টার জলসা ও জি বাংলার দুই ধারাবাহিক। একই সঙ্গে প্রথম স্থানে দুই ধারাবাহিক ‘পরশুরাম’ ও ‘পরিণীতা’। যৌথভাবে দুই মেগার প্রাপ্ত নম্বর ৬.৫। দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। এক সময় প্রথম সারিতে থাকলেও নতুন ধারাবাহিক আসায় নম্বর কমেছিল ‘জগদ্ধাত্রী’র। তবে এবার নতুন ট্র্যাকে বেশ ভালই ফলাফল এই মেগার। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের ঝুলিতে ৬.৩ নম্বর।
গত সপ্তাহে টিআরপিতে তৃতীয় স্থানে উঠে এল চিরদিনই তুমি যে আমার। পাশাপাশি একই তালিকায় রয়েছে ‘ফুলকি’ও। এই সপ্তাহে ৬.১ পেয়ে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে এই দুই ধারাবাহিক। চলতি সপ্তাহে টিআরপি কমে গেল ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’র। ৬.০ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই মেগা। ৫.৯ রেটিং পেয়ে পঞ্চম স্থানে রয়েছে আমাদের দাদামণি। ষষ্ঠ স্থানে রয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’। তাদের প্রাপ্ত নম্বর ৫.৮। অন্যদিকে চিরসখা ধারাবাহিক ছিটকে গেল প্রথম পাঁচ থেকে। ৫.৫ পেয়ে এবার সপ্তমে এই ধারাবাহিক। গল্পের টুইস্টে অষ্টমে রয়েছে ‘জোয়ার ভাঁটা’। ধারাবাহিকে ইতিমধ্যেই শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতির অভিনয় প্রশংসিত হচ্ছে দর্শক মহলে। এই সপ্তাহে তাঁদের প্রাপ্ত নম্বর ৫.১। নবম স্থানে ৪.৯ পেয়ে রয়েছে ‘তুই আমার হিরো’। এবং সেরা দশে জায়গা করে নিয়েছে ‘লক্ষ্মী ঝাঁপি’।তারা পেয়েছে ৪.৬ নম্বর।
চলতি সপ্তাহে টিআরপি-তে নজর কাড়তে পারেনি অনেক ধারাবাহিকই। অন্যদিকে, আসছে আরও নতুন ধারাবাহিক। নতুন গল্প নিয়ে ফিরছেন পরিচিত নায়ক-নায়িকারা। যদিও মধুমিতা সরকারের ‘ভোলে বাবা পার কারেগা’ শুরু থেকেই কটাক্ষের শিকার হয়েছে। ফল স্বরূপ প্রথম দশে এখনও জায়গা পায়নি এই ধারাবাহিক। ইতিমধ্যেই শেষের ঘণ্টা বেজেছে বেশকিছু ধারাবাহিকের। এবার টিআরপি-র দৌড়ে টিকে থাকতে পারে কে, সেটাই নজর সকলের।

Post Views: 209

Continue Reading

Previous: রাশিয়া থেকে তেল কেনার জন্য আবারও ভারতকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের; হুমকিমুলক বার্তা মার্কিন জ্বালানি সচিবের
Next: “মন্দিরের মতো পবিত্র স্থান” রাহার জন্য ভ্যানিটি ভ্যানের ব্যবস্থা, জানান মহেশ ভাট

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.