Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিমান কিনতে চলেছে ভারত

রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিমান কিনতে চলেছে ভারত

Online Desk জুন 25, 2025
Tupolev-Tu-160-bomber.jpg

ওঙ্কার ডেস্ক: রুশ যুদ্ধবিমান টুপোলভ টি-ইউ ১৬০ কিনতে চলেছে ভারত। এই বিমানটি রুশ বিমানবহরের অন্যতম শক্তিশালী বোমারু বিমান বলে মনে করা হয়। ‘হোয়াইট সোয়ান’ নামে পরিচিত এই যুদ্ধবিমান ইউক্রেন যুদ্ধে ‘কামাল’ দেখিয়েছে বলে মত সামরিক পর্যবেক্ষকদের।

সূত্রের খবর, ভারতীয় বায়ুসেনা রাশিয়া থেকে সুপারসনিক বোমারু বিমান টুপোলভ টিইউ-১৬০ কেনার পরিকল্পনা নিয়েছে। ভারতীয় বায়ুসেনার হাতে বর্তমানে কোনও বোমারু নেই। ‘হোয়াইট সোয়ান’ এবং ‘ব্ল্যকজ্যাক’ নামে পরিচিত টুপোলভ টিইউ-১৬০ পৃথিবীর বৃহত্তম সুপারসনিক যুদ্ধবিমান। এই যুদ্ধবিমান নয়াদিল্লির হাতে এলে ভারত দক্ষিণ এশিয়ায় সামরিক শক্তিতে অনেকটাই এগিয়ে যাবে। উল্লেখ্য, প্রথম টিইউ-১৬০ বিমানের পরীক্ষামূলক উড়ান হয়েছিল আশির দশকের প্রথম দিকে। ১৯৮৭ সালে এই যুদ্ধবিমানকে সোভিয়েত ইউনিয়নের বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হয়। এই যুদ্ধবিমানের বিশেষত্ব হচ্ছে যে কোনও আবহাওয়া এবং ভৌগোলিক অবস্থানে উড়তে পারে। এর গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ২২০০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। টানা ১২,৩০০ কিলোমিটার ওড়ার ক্ষমতা রয়েছে এই যুদ্ধবিমানের। টিইউ-১৬০ প্রায় ৭০০০ কিলোমিটার দূরে শত্রুপক্ষের ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম।
সামরিক পর্যবেক্ষকদের মতে, অপারেশন সিঁদুরের সময় ভারতের হাতে এই যুদ্ধবিমান থাকলে পরিণতি আরও বিধ্বংসী হতে পারত। প্রসঙ্গত এই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারতের সেনাবাহিনী। এর আগে রাশিয়া থেকে আরও বেশ কয়েকটি এস-৪০০ কিনতে ইচ্ছে প্রকাশ করেছে ভারত। গত ৭ মে অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তানের পাল্টা হানা প্রতিহত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ‘সুদর্শন চক্র’ এস-৪০০ ট্রায়াম্ফ সিস্টেম। আর এ কারণেই এই সুদর্শন চক্র কিনতে চেয়েছিল নয়াদিল্লি।

Post Views: 194

Continue Reading

Previous: জগন্নাথ মন্দিরের প্রসাদ এসে পৌঁছালো হিঙ্গলগঞ্জ
Next: নৈনিতাল বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অজ্ঞান হয়ে পড়লেন উপরাষ্ট্রপতি ধনকর

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.