Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নৈনিতাল বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অজ্ঞান হয়ে পড়লেন উপরাষ্ট্রপতি ধনকর

নৈনিতাল বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অজ্ঞান হয়ে পড়লেন উপরাষ্ট্রপতি ধনকর

Online Desk জুন 25, 2025
dhankar.jpg

ওঙ্কার ডেস্ক: আচমকা জ্ঞান হারালেন উপরাষ্ট্রপতি তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকর। বুধবার কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অজ্ঞান হয়ে যান তিনি। উপরাষ্ট্রপতি বক্তৃতা দেওয়ার পর মঞ্চ থেকে নেমে তাঁর প্রাক্তন সংসদীয় সহকর্মী মহেন্দ্র সিং পালের কাছে যান। দর্শকাসনে বসে ছিলেন তিনি। সেখানে গিয়ে তাঁর সঙ্গে কথা বলার সময় অজ্ঞান হয়ে পড়েন জগদীপ ধনকর।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, মহেন্দ্র সিং পাল উত্তরাখণ্ড হাইকোর্টের একজন আইনজীবী। ১৯৮৯ সালে লোকসভার সাংসদ হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। সেই সময় জগদীপ ধনকর রাজস্থানের ঝুনঝুনু থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। পুরনো সহকর্মীকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন উপরাষ্ট্রপতি। দুজনেই একে অপরকে জড়িয়ে ধরেন। কিছুক্ষণ পরস্পরের সঙ্গে কথা বলার পর, জগদীপ ধনকর মহেন্দ্র সিং পালকে জড়িয়ে ধরে অজ্ঞান হয়ে পড়েন। আচমকা এমন ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়। কিছু একটা অঘটন ঘটেছে লক্ষ্য করে তড়িঘড়ি উপরাষ্ট্রপতির সঙ্গে থাকা মেডিকেল টিম পদক্ষেপ নেয়। তারাই জ্ঞান ফিরিয়ে আনেন। জগদীপ ধনকর শীঘ্রই সুস্থ হয়ে ওঠেন এবং রাজভবনে যান, সূত্রের খবর সেখানে তিনি রাত কাটাবেন। বুধবার নৈনিতালে তাঁর তিন দিনের সফর শুরু করেন উপরাষ্ট্রপতি।

উল্লেখ্য, জগদীপ ধনকর ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সাল থেকে তিনি ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন । তিনি ১৯৯০ থেকে ১৯৯১ সাল পর্যন্ত চন্দ্র শেখরের মন্ত্রিসভায় সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবেও কাজ করেছেন এবং ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত লোকসভার সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন ।

Post Views: 232

Continue Reading

Previous: রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিমান কিনতে চলেছে ভারত
Next: হুমায়ুনের দেওয়া টাকা ফেরালেন কালীগঞ্জে বোমার আঘাতে মৃত নাবালিকা তামান্নার মা

সম্পর্কিত গল্প

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.