Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • খারাপ প্রতিবেশী নিয়ে কড়া বার্তা, সন্ত্রাসের বিরুদ্ধে আপসে নয় ভারত জানালো জয়শঙ্কর

খারাপ প্রতিবেশী নিয়ে কড়া বার্তা, সন্ত্রাসের বিরুদ্ধে আপসে নয় ভারত জানালো জয়শঙ্কর

Online Desk জানুয়ারি 2, 2026
unnamed.jpg

ওঙ্কার ডেস্ক: বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর সম্প্রতি ভারতের প্রতিবেশী দেশগুলিকে ঘিরে কড়া মন্তব্য করে জানান, সব দেশেরই প্রতিবেশী থাকে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভারতের ক্ষেত্রে কিছু প্রতিবেশী “খারাপ”। তাঁর এই বক্তব্য সরাসরি পাকিস্তানের দিকে ইঙ্গিত বলেই মনে করছে কূটনৈতিক মহল। জয়শঙ্করের কথায়, কোনও দেশ যদি পরিকল্পিতভাবে, ধারাবাহিকভাবে এবং বিন্দুমাত্র অনুশোচনা ছাড়াই সন্ত্রাসবাদকে মদত দেয়, তাহলে সেই দেশের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ভারতের রয়েছে এবং সেই প্রতিক্রিয়া কীভাবে হবে, তা নির্ধারণ করার অধিকারও একমাত্র ভারতেরই।
বিদেশমন্ত্রী স্পষ্ট করে দেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে ভারতের সিদ্ধান্তে কোনও তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করতে পারে না। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের অবস্থান বরাবরের মতোই কঠোর থাকবে এবং প্রয়োজনে সীমান্তের বাইরে গিয়েও পদক্ষেপ করতে দ্বিধা করা হবে না। তাঁর বক্তব্যে উঠে আসে সাম্প্রতিক অতীতে সীমান্তবর্তী এলাকায় জঙ্গি হামলা এবং তার প্রেক্ষিতে ভারতের নেওয়া কৌশলগত সিদ্ধান্তগুলির প্রসঙ্গ। জয়শঙ্করের মতে, শান্তি ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না, আর এই বাস্তবতা আন্তর্জাতিক মহলের বোঝা উচিত।
এছাড়াও তিনি ইঙ্গিত দেন, পারস্পরিক বিশ্বাস ও সদিচ্ছার ভিত্তিতে হওয়া চুক্তিগুলিও তখনই অর্থবহ, যখন উভয় পক্ষ শান্তিপূর্ণ আচরণ বজায় রাখে। সন্ত্রাসবাদকে আশ্রয় দিয়ে একদিকে সহযোগিতা আশা করা যুক্তিযুক্ত নয় বলেও মন্তব্য করেন তিনি। যদিও উত্তেজনার মধ্যেও কিছু প্রাতিষ্ঠানিক ও মানবিক চুক্তি এখনও কার্যকর রয়েছে, তবে সামগ্রিক সম্পর্কের উন্নতির জন্য প্রতিবেশী দেশের দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি বলে মত বিদেশমন্ত্রীর।
জয়শঙ্করের এই বক্তব্য আন্তর্জাতিক স্তরে ভারতের কূটনৈতিক অবস্থানকে আরও একবার স্পষ্ট করে দিল। সন্ত্রাসবাদের প্রশ্নে আপস নয়, জাতীয় স্বার্থেই কঠোর সিদ্ধান্ত নেবে নয়া দিল্লি।

Post Views: 208

Continue Reading

Previous: বার কাউন্সিল ভোটে নাম বাতিল, ভোটার তালিকায় নাম নেই মুখ্যমন্ত্রীর
Next: খালেদা-পুত্র তারেকের এক বছরে কত রোজগার জানেন? তথ্য সামনে আনল বাংলাদেশের নির্বাচন কমিশন

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.