Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বার কাউন্সিল ভোটে নাম বাতিল, ভোটার তালিকায় নাম নেই মুখ্যমন্ত্রীর

বার কাউন্সিল ভোটে নাম বাতিল, ভোটার তালিকায় নাম নেই মুখ্যমন্ত্রীর

Online Desk জানুয়ারি 2, 2026
high-court.jpg

ওঙ্কার ডেস্কঃ রাজ্য বার কাউন্সিলের নির্বাচনের আগেই বড় বিতর্ক। ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরই জানা গিয়েছে, তালিকায় নাম নেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুধু মুখ্যমন্ত্রী নন, নাম নেই স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সৌগত রায়, এমনকি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়েরও। আইনজীবী মহলের দাবি, রাজ্যজুড়ে প্রায় ১৭ হাজার নাম বাদ পড়েছে। কলকাতা হাইকোর্টের একাধিক আইনজীবীর নাম না থাকায় রীতিমতো অসন্তোষ ছড়িয়ে পড়েছে আদালত চত্বরে। ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে। আগামী ৭ জানুয়ারি সেই মামলার শুনানি।
আইনজীবীদের একাংশ প্রশ্ন তুলেছেন, “যেখানে মুখ্যমন্ত্রী ও বহু প্রবীণ আইনজীবীর নাম নেই, সেখানে নিয়মিত প্র্যাকটিস না করেও চেয়ারম্যানের নাম কী ভাবে তালিকায় রইল?” অভিযোগ উঠেছে, এই বিষয়টি নিয়ে বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেবকে একাধিকবার চিঠি দেওয়া হলেও স্পষ্ট জবাব
এছাড়া নির্বাচনে প্রার্থী হওয়ার খরচ বাড়ানো নিয়েও অসন্তোষ বেড়েছে। আগে যেখানে মনোনয়ন খরচ ছিল ৩০ হাজার টাকা, সেখানে তা বাড়িয়ে ১ লক্ষ ২০ হাজার টাকা করা হয়েছে। ফলে অসন্তোষ আরও তীব্রতর হয়েছে। বার কাউন্সিলের নির্বাচনের নির্ধারিত তারিখ ১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারি। ভোটের আগে সার্টিফিকেট ইস্যুর শেষ দিন ছিল ২ জানুয়ারি। তবে তালিকা প্রকাশের পর থেকেই তোলপাড় আইনজীবী মহল।

Post Views: 229

Continue Reading

Previous: সুন্দরবনে ‘ভিটে’ ছেড়ে বাইরে ঘুরছে ৩০টি বাঘ! উদ্বেগ পশুপ্রেমীদের
Next: খারাপ প্রতিবেশী নিয়ে কড়া বার্তা, সন্ত্রাসের বিরুদ্ধে আপসে নয় ভারত জানালো জয়শঙ্কর

সম্পর্কিত গল্প

cjp.png

ধর্মতলা পুলিশ-সাংবাদিক নিগ্রহে ধৃত বেড়ে ১৪; দুইদিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Online Desk জুলাই 26, 2026
mamta-tensed.png

তৃণমূল জামানায় দুর্নীতির বিস্তারিত প্রাকাশ ক্যাগ রিপোর্টে; বিধানসভায় রিপোর্ট পেশ রাজ্য অর্থমন্ত্রীর

Online Desk জুলাই 26, 2026
srilekhs.png

প্রধানমন্ত্রীর আপত্তিজনক পোস্টার ঘিরে বিতর্কে অভিনেত্রী শ্রীলেখা মিত্র; জামিন অযোগ্য ধারায় রজু মামলা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.