Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নলেন গুড়ের চাহিদা মেটাতে গাছে উঠছেন মহিলা শিউলি

নলেন গুড়ের চাহিদা মেটাতে গাছে উঠছেন মহিলা শিউলি

Online Desk ফেব্রুয়ারি 4, 2026
WhatsApp-Image-2026-02-04-at-3.49.26-PM.jpeg

গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: মাঘ মাসের মধ্যগগন আর বাজছে শীতের বিদায় ঘণ্টা। আর শীতকাল মানেই গরম রুটি সাথে নলেন গুড়। বা নলেন গুড়ের মোয়া। তবে শীতের শেষলগ্নে এসেও যেন নলেন গুড়ের চাহিদা কোনো অংশে কমে নি। এ বছর জয়নগরের মোয়ার জন্য নলেন গুড়ের চাহিদা বেড়েছে বহুগুণে।আর নলেন গুড় ছাড়াই কোনভাবেই তৈরি হবে না জয়নগরের মোয়া। এবার সেই চাহিদা মেটাতেই গাছে উঠতেও পিছু পা হচ্ছেন না মহিলারা।
হাতে আর কয়েকদিন বাকি, শীত শেষ হয়ে যাবে, কিন্তু মোয়ার চাহিদা সারা বছর একই ভাবে থাকবে। মোয়া তৈরিতে প্রধান খেজুর গাছের রস জ্বাল দিয়ে তৈরি হচ্ছে নলেন গুড়। এখনো কাটা চলছে সারি সারি খেজুর গাছ। কিন্তু ক্রমশ খেজুর গাছের অভাবে সঙ্কটে পড়েছে জয়নগর, বহডুর মোয়া শিল্প। অন্যদিকে শিউলিদের সংখ্যা অনেক কমে গিয়েছে। তাই এই ঘাটতি পূরণ করতে গাছে উঠছে হচ্ছে মহিলাদের।
অন্যদিকে, খেজুর গাছের সংখ্যাও কমছে। ব্যবসায়ীদের অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাবেও কিছু গাছের মৃত্যু হয়েছে। মোয়া শিল্পকে বাঁচাতে সরকারি উদ্যোগ নেওয়া উচিত।
খেজুর গাছ কেটে পাওয়া রস থেকে তৈরি নলেন গুড় এই মোয়া তৈরির অন্যতম উপাদান। এই খেজুর গাছ যাঁরা কাটেন, তাঁদেরকেই শিউলি বলে। কিন্তু এখন সেই শিউলির সংখ্যাই কমছে। ৭০-৮০ জন শিউলি ছিলেন এলাকায়। কিন্তু এখন সেই সংখ্যা গিয়ে ঠেকেছে ২০-তে। তবে মহিলারা খেজুর গাছের রসের খোঁজে গাছ কাটতে যাওয়ায় মনে হচ্ছে আগামী দিনে শিউলীদের অভাবটা কিছুটা হলেও কমবে বলেই আশাবাদী শিউলিরা।

Post Views: 66

Continue Reading

Previous: গাজিয়াবাদে তিন নাবালিকা আত্মহত্যাকান্ডে আট পাতার সুইসাইড নোট উদ্ধার
Next: ‘দরকার হলে সময়সীমা বাড়ানো হবে, এসআইআর মামলায় পর্যবেক্ষণ প্রধান বিচারপতির

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.