Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • শৈলেন মান্নার জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা করল কালীঘাট স্পোর্টস লাভার্স

শৈলেন মান্নার জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা করল কালীঘাট স্পোর্টস লাভার্স

Online Desk সেপ্টেম্বর 2, 2025
IMG-20250902-WA0011.jpg

স্পোর্টস ডেস্ক : ‘কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, সহায়তা রাশি প্রদান ও আতসবাজি প্রদর্শনীর মাধ্যমে রবীন্দ্র সরোবর স্টেডিয়ম সংলগ্ন ‘অ্যাভিনিউ সম্মিলনী ক্লাব’ প্রাঙ্গনে পালিত হল পদ্মশ্রী শৈলেন মান্না-র ১০২ তম জন্মদিবস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ, বিদ্যুত এবং আবাসন বিভাগের মন্ত্রী অরূপ বিশ্বাস, পৌরবিষয়ক ও নগরোন্নয়ন বিভাগের মন্ত্রী তথা কলকাতা পৌরনিগমের মহানাগরিক ফিরহাদ হাকিম, টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, শৈলেন মান্না-র কন্যা নীলাঞ্জনা মান্না সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ক্লাবের পতাকা উত্তোলন, ফানুস উড্ডয়ন এবং এক নৃত্য সংস্থার উদ্বোধনী নৃত্য, মঙ্গল দীপ প্রজ্জ্বলন এবং শৈলেন মান্না-র মূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পণ দিয়ে শুরু হয় শৈলেন মান্না-র ১০২ তম জন্মদিবস উদযাপন।

ক্রীড়া প্রতিযোগিতার প্রথম খেলায় চলচ্চিত্র তারকা ও সংবাদমাধ্যম তারকা দলের মধ্যে একটা ফুটবল খেলা সম্পন্ন হয়।
অপরদিকে দ্বিতীয় খেলা সম্পন্ন হয় শৈলেন মান্না তারকা এবং গোষ্ঠ পাল তারকা দলের মধ্যে।

মন্ত্রী ফিরহাদ হাকিম-এর উপস্থিতিতে অনুষ্ঠান মঞ্চ থেকে ‘শৈলেন মান্না ফুটবল অ্যাকাডেমী’-র জন্য অ্যাকাডেমীর সভাপতি দেবাশিস চ্যাটার্জি-র হাতে খামবন্ধ একটা চেক প্রদান করেন ‘কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন’-এর সম্পাদক স্বপন ব্যানার্জি ওরফে বাবুন।

পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ‘বক্সিং ফেডারেশন অব ইণ্ডিয়া’-র নবনির্বাচিত যুগ্ম সচিব তথা ‘মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব’-এর ফুটবল সম্পাদক এবং ‘কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন’-এর সম্পাদক স্বপন ব্যানার্জি ওরফে বাবুন জানান, “দীর্ঘদিন ধরেই আমি শৈলেন মান্না-র জন্মদিন পালন করে আসছি এবারেও করলাম।”

Post Views: 106

Continue Reading

Previous: বৃহস্পতিবার বিধানসভা ঘেরাওয়ে ডাক যোগ্য শিক্ষকদের
Next: ফিফা রাঙ্কিংয়ের ২০ নম্বরে থাকা ইরানের কাছে হারলেও মন কাড়লো ভারত

সম্পর্কিত গল্প

sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
trump.jpg

‘ইরানে ফের বোমা ফেলা হবে যদি…’ জি৭ সম্মেলন থেকে তেহরানকে হুঁশিয়ারি ট্রাম্পের, শান্তিচুক্তি নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট

Online Desk জুন 17, 2026

You may have missed

sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.