Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বৃহস্পতিবার বিধানসভা ঘেরাওয়ে ডাক যোগ্য শিক্ষকদের

বৃহস্পতিবার বিধানসভা ঘেরাওয়ে ডাক যোগ্য শিক্ষকদের

Online Desk সেপ্টেম্বর 2, 2025
assembly.jpg

ওঙ্কার ডেস্ক: চাকরি ফিরে পাওয়ার দাবিতে এ বার বিধানসভা ঘেরাওয়ের ডাক দিল চাকরিহারা যোগ্য শিক্ষকরা। আগামী ৪ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার তাঁরা এই অভিযানের ডাক দিয়েছেন। সর্বদল বৈঠক করে তাঁদের চাকরি যাতে ফেরত দেওয়া হয়, সেই দাবি তুলেছেন তাঁরা।

সুমন বিশ্বাস নামে এক শিক্ষকের অভিযোগ, যোগ্য হওয়া সত্ত্বেও তিনি চাকরি হারিয়েছেন। তিনি এই অভিযানের ডাক দিয়ে বলেন, ‘আগামী ৪ তারিখ যোগ্য শিক্ষকরা বিধানসভায় আসুন, ঘেরাও করুন। যারা বেতন পাচ্ছেন তাঁরাও আসুন এই অভিযানে।’ তাঁর দাবি, যোগ্যদের চাকরি ফেরত দিতে রাজ্য বিধানসভায় অধিবেশন ডাকা হোক। পাশাপাশি যোগ্যদের পৃথক নামের তালিকা প্রকাশ করা হোক। সুমনের বক্তব্য, তাঁরা আর পরীক্ষায় বসবেন না। ওই শিক্ষক বলেন, ‘চাকরি চুরি করেছে এসএসসি, রাজ্য সরকার এবং শাসক দল। তাই আর আমরা পরীক্ষায় বসব না। বরং সর্বদলীয় বৈঠক করে আমাদের চাকরি ফেরত দিতে হবে।’

উল্লেখ্য, সোমবার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠকে বসেছিলেন চাকরিহারা যোগ্য শিক্ষকদের একাংশ। সেই বৈঠকে ছিলেন সুমনও। সূত্রের খবর, বৈঠকে যোগ্য চাকরিহারারা তাদের নামের তালিকা প্রকাশের দাবি জানিয়েছে। শুধু তাই নয় এই কাজ করার জন্য কমিশনকে ২৪ ঘণ্টা সময়ও বেঁধে দিয়েছেন তাঁরা। তালিকা না প্রকাশ না করা হলে অনশনে বসার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সম্প্রতি ১৮০৬ জন অযোগ্য শিক্ষকের তালিকা প্রকাশ করেছে এসএসসি।

Post Views: 124

Continue Reading

Previous: অনির্বাণ ভট্টাচার্যর ব্যান্ডের গানে তোলপাড়! কি মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ
Next: শৈলেন মান্নার জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা করল কালীঘাট স্পোর্টস লাভার্স

সম্পর্কিত গল্প

Untitled.png

কয়লা-বালির পর কাফসিরাপ পাচারেও তৃণমূল, বানচাল বাংলাদেশে পাচারের ছক

Online Desk জুন 17, 2026
akhilesh-shah.png

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026
accident.jpg

মথুরায় পথ দুর্ঘটনায় মৃত্যু বাবা ও ছেলের, জখম ৩

Online Desk জুন 17, 2026

You may have missed

20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
trump.jpg

‘ইরানে ফের বোমা ফেলা হবে যদি…’ জি৭ সম্মেলন থেকে তেহরানকে হুঁশিয়ারি ট্রাম্পের, শান্তিচুক্তি নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট

Online Desk জুন 17, 2026
Untitled.png

কয়লা-বালির পর কাফসিরাপ পাচারেও তৃণমূল, বানচাল বাংলাদেশে পাচারের ছক

Online Desk জুন 17, 2026
akhilesh-shah.png

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.