Skip to content
জুন 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অনির্বাণ ভট্টাচার্যর ব্যান্ডের গানে তোলপাড়! কি মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ

অনির্বাণ ভট্টাচার্যর ব্যান্ডের গানে তোলপাড়! কি মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ

Online Desk সেপ্টেম্বর 2, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: রবিবার থেকেই অনির্বাণ ভট্টাচার্যর ব্যান্ডের গানে তোলপাড় সমাজমাধ্যম! বঙ্গ রাজনীতির ‘তিন ঘোষ’কে একসূত্রে বেঁধে যেভাবে কণ্ঠ ছেড়েছিলেন টলিউডের অভিনেতা-পরিচালক তথা গীতিকার-গায়ক, সেই ক্যামেরাবন্দি মুহূর্তই বর্তমানে নেটপাড়ায় দ্রুত গতিতে ভাইরাল। শুধু তাই নয়, অনির্বাণের এই নতুন গানে বিতর্কও তুঙ্গে! বিশেষ করে রাজনৈতিকমহলে চর্চার কেন্দ্রবিন্দুতে ‘হুলিগানিজম’-এর নতুন গান। কুণাল ঘোষ, দিলীপ ঘোষের পাশাপাশি অনির্বাণের কথা ও সুরের নিশানায় শতরূপ ঘোষও। তবে তৃণমূল নেতা নিজেই গায়কের প্রশংসায় পঞ্চমুখ।
রবিবার মিলনমেলা প্রাঙ্গনে ছিল ‘হুলিগানিজম’-এর অনুষ্ঠান। সেখানেই ব্যান্ডের উর্দি গায়ে মঞ্চে একের পর এক বোমা ফাটান অনির্বাণ! ব়্যাপের আঙ্গিকে গানের কথার ছত্রে ছত্রে রাজনীতির কারবারিদের নাম নিতে শোনা যায় অভিনেতাকে। উল্লাসে ফেটে পড়েন নিচে দাঁড়িয়ে থাকা দর্শকরা। মঞ্চে পারফরম্যান্সের মাঝেই অনির্বাণকে বলতে শোনা যায়, “এসব গান বাজনা ছাড়, চল প্রোমোটারি করি, বড় গাড়ি চড়ি, ইলেকশনের মেজাজ বুঝে দলটা বদল করি!” এরপরই তৃণমূল নেতার নাম নিয়ে গানের ভঙ্গিতে অনির্বাণ বললেন, “গান-বাজনা করতে এসে এসব কথা বললে, রেগে যাবে, রেগে যাবে, রেগে যাবে কুণাল ঘোষ!…” যদিও কুণাল ঘোষ অনির্বাণের এহেন পলিটিক্যাল স্যাটায়ারে মোটেই রাগ করেননি। বরং সেই গানের ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করে খোদ অভিনেতা-পরিচালক-গায়কের ঢালাও প্রশংসা করেছেন।

এ প্রসঙ্গে তৃণমূল নেতার মন্তব্য, “অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যর নতুন ব্যান্ড ‘হুলি-গান-ইজম’ এর গানের অংশ। আমার মজা লেগেছে, ভালো লেগেছে। গানের ধরণ, উপস্থাপনাও উপভোগ করলাম। ভালো থেকো অনির্বাণ।” গানে গানে দিলীপ ঘোষকে বিঁধতেও ছাড়লেন না অনির্বাণ এবং তাঁর ব্যান্ড। “ভাই আর এক ঘোষও আছে। দাদা খুবই রোম্যান্টিক। ঘোষ দিয়ে যায় চেনা। গয়না-দোকান সব তুলে দাও গরুর দুধে সোনা!” যদিও প্রবীণ বিজেপি নেতাকে এপ্রসঙ্গে কোনওরকম মন্তব্য করতে দেখা যায়নি এখনও পর্যন্ত।

Post Views: 173

Continue Reading

Previous: ট্রাম্পের শুল্ক কোপের আবহে বৈঠকে বসতে চলেছে ব্রিকস সদস্যভুক্ত দেশগুলি
Next: বৃহস্পতিবার বিধানসভা ঘেরাওয়ে ডাক যোগ্য শিক্ষকদের

সম্পর্কিত গল্প

Untitled.png

অবশেষে জামিন পেলেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য

Online Desk জুন 8, 2026
FIR.jpg

নজিরবিহীন ঘটনা, ফিরহাদ হাকিমকে নিয়ে বিরোধী দলনেতার ঘরে গেলেন সন্দীপন সাহা

Online Desk জুন 8, 2026
SHREYA.jpg

ইডি দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে, দীর্ঘক্ষণ ধরে চলছে জিজ্ঞাসাবাদ

Online Desk জুন 8, 2026

You may have missed

Joy-Bangla.jpg

বাংলাদেশে ‘জয় বাংলা’ কি নিষিদ্ধ স্লোগান ? রাষ্ট্রযন্ত্রের চরিত্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ

Online Desk জুন 8, 2026
death.jpg

লিভ-ইন সম্পর্কের কথা পরিবার জানতে পারায় বাড়ির ছাদ থেকে মরণঝাঁপ যুবকের

Online Desk জুন 8, 2026
Untitled.png

অতিরিক্ত গেম খেলার নেশা হল কাল! গেমের নেশায় নিজের বাবা, বোনকে হত্যা করল যুবক!

Online Desk জুন 8, 2026
steel.jpg

বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় গলিত ইস্পাত গায়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের, জখম একাধিক

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.