Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সাকেত গোখলের আর্জি খারিজ, বহাল ৫০ লক্ষ জরিমানা ও ক্ষমা চাওয়ার নির্দেশ

সাকেত গোখলের আর্জি খারিজ, বহাল ৫০ লক্ষ জরিমানা ও ক্ষমা চাওয়ার নির্দেশ

Online Desk মে 2, 2025
Saket-Gokhale.jpg

ওঙ্কার ডেস্ক : প্রাক্তন রাষ্ট্রসংঘের সহকারী মহাসচিব লক্ষ্মী পুরীর করা মানহানির মামলায় ফের বড় ধাক্কা তৃণমূল সাংসদ সাকেত গোখলের। আদালতের আগের রায়কে চ্যালেঞ্জ করে দায়ের করা পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। ফলে বহাল থাকল আদালতের পূর্ববর্তী নির্দেশ— ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং প্রকাশ্যে সামাজিক মাধ্যমে ক্ষমা চাইতে হবে গোখলেকে।

শুক্রবার বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব জানান, হাইকোর্টের ২০২৩ সালের ১ জুলাইয়ের রায় পুনর্বিবেচনার জন্য যে আবেদন জমা পড়েছে, তা “অতি দেরিতে” করা হয়েছে এবং আইনি গ্রহণযোগ্যতা নেই। সেই কারণেই আবেদনটি খারিজ করা হল।

উল্লেখ্য, ২০২১ সালে সাকেত গোখলে তাঁর এক্স (প্রাক্তন টুইটার) অ্যাকাউন্টে একাধিক পোস্টে লক্ষ্মী পুরী ও তাঁর স্বামী কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, সুইজারল্যান্ডে তাঁদের একটি প্রপার্টি ক্রয় সন্দেহজনক এবং তাতে তদন্ত হওয়া উচিত। এই পোস্টগুলিকেই ‘উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা এবং সম্মানহানিকর’ বলে মন্তব্য করে আদালত।

হাইকোর্ট তার এক্স পার্টি রায়ে নির্দেশ দেয়— গোখলেকে সংবাদমাধ্যমের মাধ্যমে ও তাঁর এক্স অ্যাকাউন্টে ৬ মাস ধরে ক্ষমাপ্রার্থনা করতে হবে। পাশাপাশি দিতে হবে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ। কিন্তু সে নির্দেশ মানেননি গোখলে। ফলে আদালতের অবমাননার মামলা করেন লক্ষ্মী পুরী।

এই আবেদনের ভিত্তিতে আদালত জানায়, গোখলের সম্পত্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আর্থিক বিবরণী দিতে হবে। এরই সঙ্গে বিচারপতি মনমিত প্রীতম সিং অরোরা আদেশ দেন, সাংসদ হিসেবে গোখলের বেতন বাজেয়াপ্ত করে প্রতি মাসে ১.৯ লক্ষ টাকা করে কেটে নেওয়া হবে, যতদিন না ৫০ লক্ষ টাকা পুরোপুরি আদায় হয়।

আদালত তার পর্যবেক্ষণে উইলিয়াম শেক্সপিয়ারের ওথেলো নাটকের একটি উদ্ধৃতি টেনে বলেন, “অভিযোগটি ছিল ভিত্তিহীন, সন্দেহপ্রবণ ও সম্মানহানিকর— যা মানহানির সমান।”

এই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে ২৮ মে।

তৃণমূল সাংসদের এই মামলায় রাজনৈতিক মহলেও চাঞ্চল্য তৈরি হয়েছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে — আদালতের কড়া বার্তার পরে কি নিজের অবস্থানে বদল আনবেন গোখলে? নাকি মামলা আরও দীর্ঘায়িত হবে আইনি পথে?

Post Views: 125

Continue Reading

Previous: দেশ থেকে বিতাড়নের চেষ্টা করছিল সরকার, সুপ্রিম পদক্ষেপে স্বস্তিতে গোটা পরিবার
Next: মুম্বাইয়ের ওয়েভস সামিটের অনুষ্ঠান ‘চমৎকার অনুষ্ঠান ‘ বলে প্রসংশা করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.