Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সালাহউদ্দিনকে পাকড়াও করুন: ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের পর মোদীকে অনুরোধ পাক-অধিকৃত কাশ্মীরের শরণার্থীদের

সালাহউদ্দিনকে পাকড়াও করুন: ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের পর মোদীকে অনুরোধ পাক-অধিকৃত কাশ্মীরের শরণার্থীদের

Online Desk জানুয়ারি 6, 2026
modi-bihar-f.jpg

ওঙ্কার ডেস্ক: সৈয়দ সালাহউদ্দিন, হিজবুল মুজাহিদিনের প্রধান। তাঁকে এবার পাকড়াও করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানিয়েছেন পাক অধিকৃত কাশ্মীরের শরণার্থীরা। যে ভাবে মার্কিন সেনা বাহিনী ভেনেজুয়েলায় ঢুকে সে দেশের প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ করেছে, সেই পন্থায় সালাহউদ্দিনকে ধরে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছেন তাঁরা।

পাক-অধিকৃত কাশ্মীরের শরণার্থীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানিয়ে বলেছেন, ওই অঞ্চলের জঙ্গি ঘাঁটিগুলির বিরুদ্ধে একটি সাহসী ও দৃঢ় অভিযান চালানোর জন্য। পাক-অধিকৃত কাশ্মীরের শরণার্থীদের সংগঠন এসওএস ইন্টারন্যাশনাল প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখে এই অনুরোধ করেছে। সংগঠনের চেয়ারম্যান রাজীব চুনি আবেদন জানিয়ে বলেছেন, একটি সার্জিক্যাল স্ট্রাইক চালানোর জন্য। যাতে সেখানে থাকা জঙ্গিঘাঁটি ধ্বংস হয় এবং হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাহউদ্দিনকে গ্রেফতার করা হয়। চুনি বলেছেন, তিনি চান ভারতীয় বাহিনী সালাহউদ্দিনকে গ্রেফতার করে, শেকল পরিয়ে ভারতে নিয়ে আসুক। ভেনেজুয়েলায় মার্কিন অভিযান এবং দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উদাহরণ তুলে ধরেন এ প্রসঙ্গে তিনি। চিঠিতে তিনি জোরের সঙ্গে বলেন, পাক-অধিকৃত কাশ্মীরকে সন্ত্রাসী, মাদক ও অস্ত্রের উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তার জন্য যা একটি বড় হুমকি।

পাকিস্তান-অধিকৃত কাশ্মীরকে মুক্ত করা, সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংস করা এবং অঞ্চলটিকে ভারতের আওতাভুক্ত করার ক্ষেত্রে নৈতিক, আইনি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো উল্লেখ করা হয়েছে প্রধানমন্ত্রী মোদীকে লেখা চিঠিতে। চিঠিতে বলা হয়েছে, ‘আমরা বিশ্বাস করি, আপনার শক্তিশালী ও দূরদর্শী নেতৃত্বে ভারত সরকারের জন্য এই লক্ষ্যগুলো অর্জনের জন্য সামরিক অভিযান-সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য উপযুক্ত বর্তমান সময়টি।’

Post Views: 211

Continue Reading

Previous: আইএফএর চেয়ারে থেকেও বেঙ্গল সুপার লিগ নিয়ে প্রকাশ্যে একাধিক অভিযোগ সৌরভ পাল গোষ্ঠীর
Next: জট কাটলো ! ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু আইএসএল

সম্পর্কিত গল্প

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.