Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • আইএফএর চেয়ারে থেকেও বেঙ্গল সুপার লিগ নিয়ে প্রকাশ্যে একাধিক অভিযোগ সৌরভ পাল গোষ্ঠীর

আইএফএর চেয়ারে থেকেও বেঙ্গল সুপার লিগ নিয়ে প্রকাশ্যে একাধিক অভিযোগ সৌরভ পাল গোষ্ঠীর

Online Desk জানুয়ারি 6, 2026
IFA.jpg

স্পোর্টস রিপোর্টার : নতুন প্রতিভা তুলে আনার লক্ষ্য নিয়েই শ্রাচি ও আইএফএ-র যৌথ উদ্যোগে শুরু হয়েছে বেঙ্গল সুপার লিগ। নতুন প্রতিভা তুলে আনতে এই লিগ শুরু করেছে শ্রাচি ও ifa। বাংলার জেলায় জেলায় শুরু হয়েছে এই লিগ। কিন্তু এই লিগকে কালিমালিপ্ত করতে ময়দানে নেমেছেন আইএফএ-এর একাংশ। আইএফএ গোষ্ঠী কোন্দলের প্রভাব পড়ল লিগের উপরেই। একদিকে লিগ থেকে উঠে আসছেন নতুন প্রতিভারা তখন একের পর এক ভিত্তিহীন অভিযোগ তুললেন সৌরভ পাল।

মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলেন করেন আইএফএ -দুই সহ সভাপতি সৌরভ পাল ও স্বরূপ বিশ্বাস। সঙ্গে ছিলেন নাসিম আখতার, অনিত ঘোষ, রঞ্জন চৌধুরী ।

সাংবাদিক সম্মেলনে শ্রাচির বিরুদ্ধে যতটা বললেন তার থেকে বেশি কথা বললেন আইএফএ-র বিরুদ্ধে। তার অভিযোগ, বেশ কিছু ম্যাচ ফিক্সিং হচ্ছে কিছু কিছু সময় খেলার সময় ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে। বেটিং অ্যাপে খেলা দেখা যাচ্ছে। আমরা এই বিষয়ে সব তথ্য ifa কে দিয়েছি। কিন্তু ifa জেগে ঘুমাচ্ছে। আমরা সঠিক তদন্ড দাবি করছি। পুলিশের কাছে সব ভিডিও তুলে দেওয়া হয়েছে। কেন কলকাতা লিগ শেষ হওয়ার পর ifa পুলিশের কাছে গেল।

তাঁকে প্ৰশ্ন করা হয়েছিল ifa এর শীর্ষ পদে থেকে কেন তিনি অভ্যন্তরীণ ভাবে না বলে বাইরে বলছেন এই নিয়ে সৌরভ পাল বলেন, এটা দুর্ভাগ্য বাইরে এই কথা গুলো বলতে হচ্ছে।গত কয়েকবছর ধরেই সৌরভ পালরা এই কাজটা করে আসছিলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। তবে এবারে বিষয়টা মাত্ৰা ছাড়িয়ে যাচ্ছে। আইএফএ কি তাদের শাস্তি দেবে সময় বলবে। এদিকে আগামী আইএফএ নির্বাচনে সৌরভ পাল বনাম অনির্বাণ দত্ত গোষ্ঠী যুদ্ধ দেখলেও আশ্চর্য হওয়ার থাকবে না।

Post Views: 281

Continue Reading

Previous: শাহবাজের লড়াকু অপরাজিত শতরানেও জয় অধরা বাংলার, বিজয় হাজারে ট্রফিতে বড় ব্যবধানে হার হায়দরাবাদের কাছে
Next: সালাহউদ্দিনকে পাকড়াও করুন: ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের পর মোদীকে অনুরোধ পাক-অধিকৃত কাশ্মীরের শরণার্থীদের

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.