Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • শাহবাজের লড়াকু অপরাজিত শতরানেও জয় অধরা বাংলার, বিজয় হাজারে ট্রফিতে বড় ব্যবধানে হার হায়দরাবাদের কাছে

শাহবাজের লড়াকু অপরাজিত শতরানেও জয় অধরা বাংলার, বিজয় হাজারে ট্রফিতে বড় ব্যবধানে হার হায়দরাবাদের কাছে

Online Desk জানুয়ারি 6, 2026
V.jpg

স্পোর্টস রিপোর্টার : বিজয় হাজারে ট্রফিতে ধাক্কা খেল বাংলা। শাহবাজ আহমেদ লড়াকু শতরান হাঁকিয়ে অপরাজিত থাকলেও রাজকোটে বাংলা ১০৭ রানে হেরে গেল হায়দরাবাদের কাছে।

নিরঞ্জন শাহ স্টেডিয়ামে এদিন টস জিতে বাংলা ফিল্ডিং নেয়। হায়দরাবাদ ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫২ রান তোলে। কেরিয়ারের তৃতীয় লিস্ট এ ম্যাচে ১২টি চার ও ১৩টি ছয়ের সাহায্যে আমন রাও ১৫৪ বলে ২০০ রান করে অপরাজিত থাকেন।

মহম্মদ শামি একটি মেডেন-সহ ১০ ওভারে ৭০ রান দিয়ে তিনটি উইকেট নেন। শাহবাজ ১০ ওভারে ৫৭ ও রোহিত কুমার ১০ ওভারে ৬১ রান দিয়ে একটি করে উইকেট দখল করেন। আকাশ দীপ ৮ ওভারে ৭৮, মুকেশ কুমার ৭ ওভারে ৫৫ ও করণ লাল ৫ ওভারে ২৮ রান দিয়ে উইকেট পাননি।

জবাবে খেলতে নেমে ৪৪.৪ ওভারে ২৪৫ রানে গুটিয়ে যায় বাংলা। শাহবাজ কেরিয়ারের চতুর্থ লিস্ট ‘এ’ শতরান পেলেন এদিন। ৯টি চার ও ৪টি ছয়ের সাহায্যে ১১৩ বলে ১০৮ রানে অপরাজিত থাকেন শাহবাজ। অনুষ্টুপ মজুমদার করেন ৭২ বলে ৫৯ রান।

উইকেটকিপার সুমিত নাগ (১৪ বলে ১০) অভিষেক ম্যাচে ওপেন করতে নেমে তৃতীয় ওভারের পঞ্চম ডেলিভারিতে মহম্মদ সিরাজের বলে লেগ বিফোর হন। এরপর পঞ্চম ওভারে জোড়া ধাক্কা দেন সিরাজ, এই ওভারের চতুর্থ ও পঞ্চম বলে অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ (৮ বলে ১৫) ও সুদীপ কুমার ঘরামি (১ বলে ০)-কে ফিরিয়ে।

তিনে নামা করণ লাল ১৭ বলে ১৩ রানের বেশি করতে পারেননি। ৭.৫ ওভারে ৫০ রানে চার উইকেট পড়ে যাওয়ার পর অবস্থা কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন অনুষ্টুপ ও শাহবাজ, তবে শেষরক্ষা হয়নি। সুমন্ত গুপ্ত ৪ বলে ২, আকাশ দীপ ১৬ বলে ১২, মহম্মদ শামি ১১ বলে ৭, রোহিত ২ বলে ১ ও মুকেশ কুমার ১১ বলে ৬ রান করেন। মহম্মদ সিরাজ ১০ ওভারে ৫৮ রান দিয়ে চার উইকেট নিয়েছেন।

বাংলা ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আপাতত এলিট গ্রুপ ‘বি’-র পয়েন্ট তালিকার তিনে, নেট রান রেট ০.৫৯৫। বৃহস্পতিবার বাংলার প্রতিপক্ষ ইতিমধ্যেই নক-আউট পর্ব নিশ্চিত করে ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়া উত্তরপ্রদেশ। চলতি টুর্নামেন্টে তারা অপরাজেয়, টানা ৬টি ম্যাচেই জিতেছে। বাংলার পাশাপাশি বিদর্ভ (নেট রান রেট ০.৯৫০) ও বরোদারও (নেট রান রেট ০.৩২০) পয়েন্ট ৬ ম্যাচে ১৬।

Post Views: 282

Continue Reading

Previous: এসআইআর: উত্তরপ্রদেশে খসড়া তালিকা থেকে ২.৮৯ কোটি ভোটারের নাম বাদ
Next: আইএফএর চেয়ারে থেকেও বেঙ্গল সুপার লিগ নিয়ে প্রকাশ্যে একাধিক অভিযোগ সৌরভ পাল গোষ্ঠীর

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.