Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • এসআইআর: উত্তরপ্রদেশে খসড়া তালিকা থেকে ২.৮৯ কোটি ভোটারের নাম বাদ

এসআইআর: উত্তরপ্রদেশে খসড়া তালিকা থেকে ২.৮৯ কোটি ভোটারের নাম বাদ

Online Desk জানুয়ারি 6, 2026
voter-list-f.jpg

ওঙ্কার ডেস্ক: যোগীরাজ্য উত্তরপ্রদেশে ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশনের খসড়া তালিকা থেকে বাদ পড়ল ২.৮৯ কোটি ভোটারের নাম। যার মধ্যে রয়েছে ৪৬ লক্ষ মৃত ভোটার। দেশের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ। সেখানে বিশাল সংখ্যক নাম বাদ পড়ার আশঙ্কা আগেই তৈরি হয়েছিল। যে কারণে নিবিড় ভাবে কাজ সম্পন্ন করার জন্য এনুমারেশন পর্বের সময়সীমা তিন বার বাড়ানো হয়। তার পর খসড়া তালিকা প্রকাশ হতে বিপুল সংখ্যক নাম বাদ পড়ার ঘটনা ঘটল।

রিপোর্ট অনুসারে, যে ২ কোটি ৮৯ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে ২ কোটি ১৭ লক্ষ মানুষ স্থান পরিবর্তন করেছেন, ৪৬ লক্ষ ২৩ হাজার ভোটারের মৃত্যু হয়েছে এবং ২৫ লক্ষ ৪৭ হাজার জনের নাম একাধিক জায়গার ভোটার তালিকায় রয়েছে। উত্তরপ্রদেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ৬ মার্চ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ২৭ অক্টোবর এসআইআর ঘোষণা করার সময় উত্তরপ্রদেশে প্রায় ১৫ কোটি ৪৪ লক্ষ ভোটার ছিলেন। প্রত্যেক ভোটারের জন্য আলাদাভাবে গণনা ফর্ম ছাপা হয়েছিল। বাড়ি বাড়ি গিয়ে যাচাই ও ভোটারদের সই করা ফর্ম সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল বুথ লেভেল অফিসারদের (বিএলও)। মোট ভোটারের মধ্যে ১২,৫৫,৫৬,০২৫টি গণনা ফর্ম কমিশনের কাছে জমা পড়েছিল। শতাংশের হিসেবে যা মোট ভোটারের ৮১.০৩ শতাংশ। তবে, প্রায় ১৮.৭ শতাংশ ভোটারের ফর্ম পাওয়া যায়নি। যার ফলে খসড়া তালিকা থেকে ২.৮৯ কোটি নাম বাদ পড়েছে।

নির্বাচন কমিশনের তরফে প্রকাশ করা তথ্য অনুসারে, উত্তর প্রদেশের রাজধানী লখনউতে সবচেয়ে বেশি ভোটার বাদ পড়েছে। এসআইআর ঘোষণার সময় লখনউতে ৩৯.৯ লক্ষ ভোটার ছিল। বর্তমানে তা কমে হয়েছে ২৭.৯ লক্ষে। শতাংশের হিসেবে প্রায় ৩০ শতাংশ কমেছে।

Post Views: 213

Continue Reading

Previous: পাকিস্তানের মার্কিন লবি তৈরির তৎপরতা ! অপারেশন সিন্দুর বন্ধে আদাজল খেয়ে আমেরিকায় পড়েছিল ইসলামাবাদ
Next: শাহবাজের লড়াকু অপরাজিত শতরানেও জয় অধরা বাংলার, বিজয় হাজারে ট্রফিতে বড় ব্যবধানে হার হায়দরাবাদের কাছে

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.