Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • সানা মিরের কাশ্মীর মন্তব্যে  বিতর্ক, নিজের ব্যাখ্যা দিল প্রাক্তন অধিনায়ক

সানা মিরের কাশ্মীর মন্তব্যে  বিতর্ক, নিজের ব্যাখ্যা দিল প্রাক্তন অধিনায়ক

Online Desk অক্টোবর 3, 2025
IMG-20251003-WA0032.jpg

ওঙ্কার ডেস্ক: মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান দলের প্রাক্তন অধিনায়ক  সানা মিরের একটি মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচের সময় তিনি বাংলাদেশি ক্রিকেটার নাতালিয়া পারভেজের সামনে আজাদ কাশ্মীরের প্রসঙ্গ টেনে আনেন। এই মন্তব্য শোনার পর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। কারণ ‘আজাদ কাশ্মীর’ শব্দটি ভারত-পাকিস্তান সম্পর্কের একটি সংবেদনশীল রাজনৈতিক বিষয়।
বক্তব্যটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং  নেটিজেনরা সানা মিরকে লক্ষ্য করে তীব্র সমালোচনা শুরু করেন। অনেকেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং এমনও বলা হয়, তাকে  তার পদ থেকে সরানোর দাবিও তোলেন।
এই বিতর্কের পর সানা মির সামাজিক মাধ্যমে একটি ব্যাখ্যা দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, তার উদ্দেশ্য কখনোই রাজনৈতিক ছিল না। তিনি কেবল নাতালিয়ার ক্রিকেট জীবনের সংগ্রামী যাত্রা তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি বলেন, “দুঃখজনক যে বিষয়টি নিয়ে এত আলোচনা হচ্ছে। একজন ক্রিকেটারের কোথা থেকে উঠে আসা, সেটাই বোঝাতে চেয়েছিলাম।”
তবে এই ব্যাখ্যা সত্ত্বেও বিতর্ক থামেনি। বিশেষত, বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মুখোমুখি ম্যাচকে সামনে রেখে এই পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, খেলায় রাজনীতি থেকে দূরে থাকা এবং খেলোয়াড়দের ব্যক্তিগত সংগ্রাম তুলে ধরা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Post Views: 104

Continue Reading

Previous: রাশিয়ার সঙ্গে বাণিজ্য ঘাটতি বাড়ছে, রফতানি বাড়াতে ভারতের প্রতি আশ্বাস পুতিনের
Next: বিজয়া দশমীর শোভাযাত্রায় যুবকের মুখে বাজি ভরে দিল ভিলেজ পুলিশ

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.