Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বিজয়া দশমীর শোভাযাত্রায় যুবকের মুখে বাজি ভরে দিল ভিলেজ পুলিশ

বিজয়া দশমীর শোভাযাত্রায় যুবকের মুখে বাজি ভরে দিল ভিলেজ পুলিশ

Online Desk অক্টোবর 3, 2025
birbhum-hh.jpg

ওঙ্কার ডেস্ক: বিজয়া দশমীর বিসর্জন শোভাযাত্রায় ভয়াবহ ঘটনা। এক যুবকের মুখে বাজি ভরে দেওয়ার অভিযোগ উঠল এক ভিলেজ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের মাড়গ্রামে। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ভর্তি করা হয়েছে রামপুরহাট হাসপাতালে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জখম যুবকের নাম হেমন্ত বাগদি। অভিযুক্ত ভিলেজ পুলিশের নাম সজল মাজি। বীরভূমের মাড়গ্রামের চাঁদপাড়া এলাকায় বিসর্জনের শোভাযাত্রা চলছিল। সেই ভিড়ের মধ্যে ছিল হেমন্ত। অভিযোগ, সজল একটা বাজিতে আগুন ধরিয়ে হেমন্তর মুখে ভরে দেয়। সেই বাজির ফলে তাঁর মুখ পুড়ে যায়। বিসর্জনের শোভাযাত্রায় এমন ঘটনার পর মুহূর্তের মধ্যে আনন্দ পরিণত হয় বিষাদে। এলাকার স্থানীয় মানুষজন উত্তেজিত হয়ে পড়েন। গোলমালের জেরে বিসর্জনের বাকি কাজকর্ম বন্ধ হয়ে যায়।

চিকিৎসকরা জানিয়েছেন, হেমন্তের মুখের ভিতরে এবং বাইরের অংশ পুড়ে গিয়েছে। তাঁর চিকিৎসা শুরু করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা স্পষ্ট নয়। ঘটনার আগে কী হয়েছিল সে বিষয়ে হেমন্তের পরিবারও কিছু জানাতে পারেনি পুলিশকে। সজলের সঙ্গে হেমন্তের কোনও ঝামেলা হয়েছিল কিনা তা ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যে সজলকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিষয়ে জানার চেষ্টা করছে পুলিশ।

Post Views: 101

Continue Reading

Previous: সানা মিরের কাশ্মীর মন্তব্যে  বিতর্ক, নিজের ব্যাখ্যা দিল প্রাক্তন অধিনায়ক
Next: ‘ভিনগ্রহীদের মহাকাশযান’ ভেবে ভুল করেছিলেন বিজ্ঞানীরা, সেই বিশেষ ধূমকেতুকে দেখা যাবে পৃথিবী থেকে

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.