Skip to content
অক্টোবর 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ‘ভিনগ্রহীদের মহাকাশযান’ ভেবে ভুল করেছিলেন বিজ্ঞানীরা, সেই বিশেষ ধূমকেতুকে দেখা যাবে পৃথিবী থেকে

‘ভিনগ্রহীদের মহাকাশযান’ ভেবে ভুল করেছিলেন বিজ্ঞানীরা, সেই বিশেষ ধূমকেতুকে দেখা যাবে পৃথিবী থেকে

Online Desk অক্টোবর 3, 2025
atlas.jpg

ওঙ্কার ডেস্ক: পৃথিবী থেকে শুক্রবার দেখা যাবে এক ধূমকেতুকে। পৃথিবী যে সৌরমণ্ডলে রয়েছে, সেখানে ঢুকে পড়েছে এটি। মহাকাশ বিজ্ঞানীরা গত জুলাই মাস থেকে এই ধূমকেতুটিকে পর্যবেক্ষণ করছিলেন। সৌরমণ্ডলে ঢুকে পড়ার পর সব গ্রহের পাশ দিয়ে ঘুরেছে। বর্তমানে সেটি রয়েছে মঙ্গলের কাছে। বিজ্ঞানীরা প্রথমে মনে করেছিলেন, এটি ভিনগ্রহীদের মহাকাশযান। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে সেই ধারণা। বিজ্ঞানীদের কাছে ক্রমশ স্পষ্ট হয়েছে এটি নেহাতই ধূমকেতু। যার পোশাকি নাম ‘৩আই/অ্যাটলাস’। বিজ্ঞানীরা বলছেন, অন্য সৌরমণ্ডল থেকে ছিটকে বেরিয়ে এসেছে এটি। তার পর ঢুকে পড়েছে আমাদের সৌরমণ্ডলে।

মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, শুক্রবার মঙ্গলের খুব কাছে আসবে ‘৩আই/অ্যাটলাস’। আর সেই কারণে পৃথিবী থেকেও এটিকে দেখা যাবে খুব ভাল ভাবে। তবে মেঘলা আকাশ সেই সম্ভাবনায় জল ঢালতে পারে। গবেষকরা জানতে পেরেছেন, এই ‘৩আই/অ্যাটলাস’ ধূমকেতুর বয়স আমাদের সৌরমণ্ডলের থেকেও বেশি। শুক্রবার এটি মঙ্গলের থেকে তিন কোটি কিলোমিটার দূরে অবস্থান করবে। সেই হিসেবে, মঙ্গল পৃথিবী থেকে ৩৫ কোটি কিলোমিটার দূরে রয়েছে। তাই ‘৩আই/অ্যাটলাস’ ধূমকেতুটি এদিন পৃথিবী থেকে প্রায় ৩৮ কোটি কিমি দূরে অবস্থান করবে।

বিজ্ঞানীদের মত, ‘৩আই/অ্যাটলাস’ আগামী ২৯ অক্টোবর সূর্যের কাছে যাবে। পৃথিবী সূর্যের যে দিকে অবস্থান করছে ৩১ অক্টোবর তার বিপরীত দিকে থাকবে ধূমকেতুটি। তার পর সেই জায়গা থেকে বেরিয়ে আসবে ধূমকেতুটি, কিন্তু পৃথিবী পৃষ্ঠ থেকে এটিকে আর বেশি দিন দেখা মিলবে না।

Continue Reading

Previous: বিজয়া দশমীর শোভাযাত্রায় যুবকের মুখে বাজি ভরে দিল ভিলেজ পুলিশ
Next: ‘মদ্যপ’ পুলিশ কর্মীকে মারধর জনতার, শোরগোল শ্রীরামপুরে

সম্পর্কিত গল্প

China.jpg

অরুণাচলে চিনা অনুপ্রবেশের অভিযোগ খারিজ ভারতীয় সেনার ! ‘ক্ষমা চাইতে হবে’ কংগ্রেসের বিরুদ্ধে তোপ রিজিজুর

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-61.webp

গাইঘাটায় এনকাউন্টারে নিহত প্রহ্লাদের শরীরে তিনটি গুলি, বুকে দু’টি, উরুতে একটি

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-60.webp

সরশুনায় তিন জনকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ, এবার অভিযুক্তদেরই অর্ধনগ্ন করে হাঁটাল পুলিশ! উঠছে প্রশ্ন

Online Desk অক্টোবর 27, 2026

You may have missed

China.jpg

অরুণাচলে চিনা অনুপ্রবেশের অভিযোগ খারিজ ভারতীয় সেনার ! ‘ক্ষমা চাইতে হবে’ কংগ্রেসের বিরুদ্ধে তোপ রিজিজুর

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-61.webp

গাইঘাটায় এনকাউন্টারে নিহত প্রহ্লাদের শরীরে তিনটি গুলি, বুকে দু’টি, উরুতে একটি

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-60.webp

সরশুনায় তিন জনকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ, এবার অভিযুক্তদেরই অর্ধনগ্ন করে হাঁটাল পুলিশ! উঠছে প্রশ্ন

Online Desk অক্টোবর 27, 2026
Bangladesh_-Unrest-and-Mediation.jpg

মধ্যস্থতায় কমনওয়েলথ, শেখ হাসিনার ফেরা নিয়ে উত্তেজনা বাড়ছে বাংলাদেশে

Online Desk অক্টোবর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.