Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘মদ্যপ’ পুলিশ কর্মীকে মারধর জনতার, শোরগোল শ্রীরামপুরে

‘মদ্যপ’ পুলিশ কর্মীকে মারধর জনতার, শোরগোল শ্রীরামপুরে

Online Desk অক্টোবর 3, 2025
police-d.jpg

ওঙ্কার ডেস্ক: কর্তব্যরত অবস্থায় ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মদ্যপ ছিলেন বলে অভিযোগ। আর সে কারণেই তাঁকে মারধর করল স্থানীয় মানুষজন। ঘটনাটি ঘটেছে দশমীর রাতে হুগলির শ্রীরামপুরে। ইতিমধ্যে ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দশমীর রাতে শ্রীরামপুরের বটতলায় ডিউটি ছিল শ্রীরামপুরের ওই ট্রাফিক ইন্সপেক্টর। ওভিযোগ, তিনি মদ্যপ অবস্থায় ডিউটিতে ছিলেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, সোজা হয়ে দাঁড়াতে পারছেন না তিনি। রাস্তায় তাঁকে এমন অস্বাভাবিক অবস্থায় দেখে ক্ষুব্ধ হয়ে ওঠে জনতা। উত্তেজিত হয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে উপস্থিত থাকা অন্য পুলিশ কর্মীরা ওই পুলিশ আধিকারিককে কোনও ভাবে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। ঘটনার পরেই ওই ট্রাফিক ইন্সপেক্টরকে সরিয়ে দেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধীরা। বিজেপি নেতা তথা রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বিষয়টি নিয়ে বলেন, ‘সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে শ্রীরামপুরের ট্রাফিক পুলিশের এক আধিকারিক মদ্যপ অবস্থায় ডিউটি করছিলেন। এটা প্রশাসনের দেখা উচিত। বিশেষ করে ওই পুলিশ আধিকারিকের কাউন্সেলিং করা দরকার। যারা আইনের রক্ষক তারা যদি এমন করেন, তাহলে কাদের উপর ভরসা করবে মানুষ?’ অন্য দিকে তৃণমূল যুব কংগ্রেসের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, ‘পুলিশের জন্যই এত সুন্দরভাবে হয়েছে এত বড় একটা উৎসব। একজন পুলিশ কর্মীর জন্য গোটা পুলিশের বদনাম ঠিক নয়।’

Post Views: 112

Continue Reading

Previous: ‘ভিনগ্রহীদের মহাকাশযান’ ভেবে ভুল করেছিলেন বিজ্ঞানীরা, সেই বিশেষ ধূমকেতুকে দেখা যাবে পৃথিবী থেকে
Next: বছর ঘুরলেই বিধানসভা, বিজয়া সম্মিলনীকে বাড়তি গুরুত্ব তৃণমূলের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.