Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বালি পাচার কান্ডে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা; ঝাড়গ্রাম, আসানসোল, কলকাতায় চলছে তল্লাশি

বালি পাচার কান্ডে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা; ঝাড়গ্রাম, আসানসোল, কলকাতায় চলছে তল্লাশি

Online Desk অক্টোবর 16, 2025
bali-pachar.png

ওঙ্কার ডেস্ক: রাজ্যে ফের তোলপাড় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তল্লাশিতে। অবৈধ বালি পাচার মামলার তদন্তে বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা, আসানসোল এবং ঝাড়গ্রামে একযোগে অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সংস্থার আধিকারিকদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন নদী অঞ্চল থেকে বিপুল পরিমাণ বালি পাচারের অভিযোগ উঠছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এই তল্লাশি অভিযান চলছে বলে সূত্রের খবর।
কলকাতায় বেন্টিঙ্ক স্ট্রিট এলাকায় একটি সংস্থার অফিসে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। ওই সংস্থার সঙ্গে বালি ব্যবসার আর্থিক লেনদেনের যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের মুর্গাশোল এলাকায় ব্যবসায়ী মনীশ বাগারিয়ার বাড়িতেও তল্লাশি চলছে। তিনি দীর্ঘদিন ধরে বালি ব্যবসার সঙ্গে যুক্ত বলে সূত্রের খবর। তাঁর আর্থিক লেনদেন, আয়কর নথি ও সম্পত্তির কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে ঝাড়গ্রামের একাধিক স্থানে অভিযান চলছে, যেখানে বালি পাচারের সঙ্গে জড়িত একাধিক ব্যক্তির নাম উঠে এসেছে বলে জানা গিয়েছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, রাজ্যে অবৈধ বালি পাচারের সঙ্গে জড়িত কয়েকটি বড় চক্রের আর্থিক লেনদেনের হদিশ মিলেছে। এই চক্রগুলির মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। সেই অর্থ পাচারের পর তা বৈধ ব্যবসার নামে ঘোরানো হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগেও চলতি বছরের ৯ সেপ্টেম্বর রাজ্যের একাধিক জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযান চালিয়েছিল। সেই সময় মেদিনীপুরের এক বালি ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় ৬৫ লক্ষ টাকা এবং গোয়ালতোড়ের গোপীবল্লভপুর এলাকায় আর এক ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় ২৫ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়। ওই সময়ই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছিল, রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা এই বালি পাচারচক্রের মূল হদিশ মিলছে ধীরে ধীরে। বৃহস্পতিবারের তল্লাশি সেই তদন্তেরই ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক আধিকারিক জানিয়েছিলেন, এই অভিযানের মূল উদ্দেশ্য হল অবৈধ বালি পাচারের আর্থিক লেনদেনের নথি সংগ্রহ করা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পত্তির উৎস যাচাই করা। তদন্তে প্রমাণ মিললে একাধিক ব্যবসায়ী এবং প্রশাসনিক কর্তাকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। রাজ্যে বালি পাচার সংক্রান্ত এই তদন্তে কেন্দ্রীয় সংস্থার সক্রিয়তা নতুন করে রাজনৈতিক মহলেও আলোচনার জন্ম দিয়েছে। একাধিক নেতা মন্ত্রীর নামও জড়াতে পারে বলে অনুমান করছেন অনেকে।

Post Views: 111

Continue Reading

Previous: মার্কিন মুলুকে ডাক পরিষেবা চালু করছে ভারত, ১৫ অক্টোবর থেকে শুরু পরিষেবা
Next: সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বৃষ্টি, উত্তরবঙ্গে কুয়াশার আভাস

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026

You may have missed

FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.