Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না’, সন্দেশখালির থেকে বার্তা মমতার, কার দিকে ইঙ্গিত মুখ্যমন্ত্রীর ?

‘দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না’, সন্দেশখালির থেকে বার্তা মমতার, কার দিকে ইঙ্গিত মুখ্যমন্ত্রীর ?

Online Desk ডিসেম্বর 30, 2024
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক:

‘দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না।’ কে এই ‘দুষ্টু লোক?’ সন্দেশখালির সভা থেকে মহিলাদের উদ্দেশে বিশেষ সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর তরজা। সোমবার সন্দেশখালির সভা থেকে নানা বিষয়ে এমনই চাঁচাছোলা কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার বিনিময়ে স্থানীয় নেতানেত্রীরা টাকা আত্মসাৎ করছে বলে অভিযোগ উঠেছে বহুবার। সন্দেশখালির সভা থেকে এই ইস্যুতে সাধারণ মানুষকে সতর্ক করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সরকারি প্রকল্পের সুবিধা পেতে কাউকে টাকা দিতে হবে না, সাফ জানালেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, ‘আপনার টাকা, আপনার অধিকার। আমাদের প্রকল্পের জন্য টাকা লাগে না। কাউকে টাকা দেবেন না। সন্দেশখালিতে অনেক টাকার অঙ্কে খেলা হয়েছে। মানুষকে ভুল বোঝানো হয়েছিল। কিন্তু মিথ্যা বেশিদিন চলে না। সকলে মিলেমিশে থাকবেন। দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। মহিলাদের বলছি কেউ ডাকলে চলে যাবেন না। ওই এলাকায় দাঁড়িয়ে সন্দেশখালির উন্নয়নেও একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন জেলা, সন্দেশখালির হাসপাতালে অনেক নতুন বেড এছাড়াও আরও অনেক। তাঁর কথায়, ‘আমি চাই সন্দেশখালির ছেলেমেয়েরা এগিয়ে যাক।’
উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর সফরের আগেই তৃণমূলে যোগ দেন সুজয় মণ্ডল ওরফে ‘সুজয় মাস্টার’। এই সুজয় মাস্টারই হলেন সন্দেশখালির বিজেপি প্রার্থী রেখা পাত্রর রাজনৈতিক গুরু। লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালির ‘ত্রাস’ শেখ শাহজাহানের নাম সামনে আসে। জমি দখল, মহিলাদের নির্যাতন-সহ তৎকালীন তৃণমূল নেতার বিরুদ্ধে ওঠে অনেক অভিযোগ। ওই ঘটনাকে কেন্দ্র করে সন্দেশখালিতে জয়লাভ করবে ভেবেছিলেন বিরোধীরা। যদিও সাপে বর হয়নি বিরোধীদের। সন্দেশখালিতে বিপুল ভোটে জয়লাভ করে তৃণমূল। বছর শেষে সেই সন্দেশখালিতে দাঁড়িয়েই সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার ঠিক আগেই রেখাপাত্রের রাজনৈতিক গুরু সুজয় মণ্ডলের তৃণমূলের যোগদান কি তাহলে ইঙ্গিত করছে কোনও বড়সড় ভাঙনের?

Post Views: 96

Continue Reading

Previous: গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় ১৩ হাজার পুলিশ
Next: ১২০টি দোকান ভেঙে দিল শিলিগুড়ি পুরনিগম, চিন্তায় ব্যবসায়ীরা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.