Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালি দাসকে জামিন দিল হাইকোর্ট

সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালি দাসকে জামিন দিল হাইকোর্ট

Online Desk মে 17, 2024
courtt.png

অমিত কুমার দাস, কলকাতা : সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পি দাসকে অবিলম্বে মুক্ত করার নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। ব্যক্তিগত বন্ডে জামিন দিলেন বিচারপতি। পিয়ালির বিরুদ্ধে দায়ের হওয়া FIR এর একমাত্র জামিন অযোগ্য ধারার প্রয়োগের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ। বাকি ধারার ক্ষেত্রে তদন্ত চলবে। তদন্ত চলবে পুলিশ সুপারের নজরদারিতে। আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট পেশ করবে না পুলিশ। নিম্ন আদালতে বিচারপ্রক্রিয়া চলাকালীন কেউ যদি অভিযোগকারী বা সাক্ষীদের মিথ্যা বলার জন্য হুমকি দেয়, শুধুমাত্র সেই ক্ষেত্রেই ১৯৫ এ প্রযোজ্য। সুপ্রিম কোর্টের নির্দেশে এটা স্পষ্ট বলা আছে – মন্তব্য বিচারপতির।
বিচারপতি আরও বলেন, যদি সুপ্রিম কোর্টের নির্দেশ দেখেও কেউ চোখ বন্ধ করে বসে থাকে তাহলে সেটা আদালত অবমাননার সামিল.
পিয়ালি দাসের আইনজীবীর সওয়াল, ৭ মে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে FIR রুজু হয়। ৯ মে – ই পিয়ালির বাড়ির বাইরে ৪১ এ নোটিশ সেঁটে দিয়ে আসে পুলিশ। সেখানে কোনও জামিন অযোগ্য ধারা ছিল না।
অথচ, সেদিনই তদন্তকারী আধিকারিক ১৯৫ এ ধারা যুক্ত করার আবেদন জানান। এবং সেদিনই এই ধারা যুক্ত করার অনুমতি দেয় নিম্ন আদালত। এই ধারা জামিন অযোগ্য. ১৪ই মে যখন আত্মসমর্পণ করে জামিন নিতে যান পিয়ালি দাস সেই সময় তাকে এই জামিন অযোগ্য ধারার কথা জানিয়ে গ্রেফতার করা হয়। – সওয়াল বিজেপি নেত্রীর আইনজীবীর। এই মামলার পরবর্তী শুনানি ১৯ জুন.

Post Views: 188

Continue Reading

Previous: ভারত পাক ম্যাচের স্টেডিয়াম উদ্বোধনে বোল্ট
Next: সন্দেশখালি ভুলতে দেব না : দিলীপ

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবিতে দেবের বিপরীতে থাকবেন কোন নায়িকা? জল্পনা শেষ করে সামনে এল ছবির প্রথম পোস্টার

Online Desk মার্চ 9, 2026
sde.png

ভিজতে চলেছে তিলোত্তমা, কোন কোন জায়গায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা?

Online Desk মার্চ 9, 2026
GYANESH.jpg

ভোট-প্রস্তুতি পর্যালোচনায় আজ দিনভর বৈঠকে কমিশনের ফুল বেঞ্চ

Online Desk মার্চ 9, 2026

You may have missed

Untitled1.png

SSC পরীক্ষায় টুকলি করতে গিয়ে পাকড়াও ৬ পরীক্ষার্থী

Online Desk মার্চ 9, 2026
Untitled.png

বকখালির পরিবর্তন সংকল্প যাত্রার সূচনায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

Online Desk মার্চ 9, 2026
FotoJet.jpg

‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবিতে দেবের বিপরীতে থাকবেন কোন নায়িকা? জল্পনা শেষ করে সামনে এল ছবির প্রথম পোস্টার

Online Desk মার্চ 9, 2026
MOJTABA-KHAMENEI.jpg

খামেনেইয়ের উত্তরসূরি ছেলে মোজতবা, খামেনেই-পুত্রই ইরানের নয়া সুপ্রিম লিডার

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.