Skip to content
মার্চ 14, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সন্দেশখালি ইস্যুতে সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো রাজ্য সরকার

সন্দেশখালি ইস্যুতে সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো রাজ্য সরকার

Online Desk এপ্রিল 29, 2024
sandesh.png

নিজস্ব প্রতিনিধি: সন্দেশখালি কান্ডে সিবিআই তদন্ত ঠেকাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে ছিল রাজ্য সরকার। কিন্তু রাজ্য সরকার এর এই আর্জি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট মানলো না।
সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, তারা আপাতত হাইকোর্টের নির্দেশের উপর কোন অন্যতর আদেশ দিচ্ছে না। এই মামলা আবার উঠবে তিন মাস পরে।
উল্টে রাজ্য সরকার এদিন অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়ল দেশের সর্বোচ্চ আদালতে।
সুপ্রিম কোর্টের বিচারপতিরা প্রশ্ন তোলেন রাজ্য সরকার দু একজন ব্যক্তির হয়ে ওকালতি করবার জন্য সুপ্রিম কোর্টে আসছে কেন? এখানে রাজ্য সরকারের কি স্বার্থ রয়েছে?
উল্লেখ্য কলকাতা হাইকোর্ট সন্দেশখালি কাণ্ডে মূলত মহিলাদের শ্লীলতা হানী  ধর্ষণ এবং জমি দখল কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল।
সেই নির্দেশ অনুযায়ী সিবিআই ইতিমধ্যে তদন্ত ও শুরু করে দিয়েছে।
নির্বাচনের মধ্যে রাজ্য সরকারের এই ব্যাক ফুটে চলে আসা তৃণমূলকে স্বাভাবিকভাবেই রাজনৈতিকভাবে অস্বস্তিতে ফেলেছে। বিরোধীরা বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচনী সংগ্রামের ক্ষেত্রে বাড়তি রসদ পেয়ে গেছে সুপ্রিম কোর্টের এই হস্তক্ষেপ না করার নির্দেশে।

Post Views: 75

Continue Reading

Previous: সৌরভ -শাহরুখের মায়ায় মোহিত ক্রিকেটের নন্দনকানন
Next: ব্যারাকপুর বিজেপির ছিলো,বিজেপির থাকবে:অর্জুন

সম্পর্কিত গল্প

S-1.jpg

সাপের কামড়ে হাসপাতালে যাওয়ার পথেই বাইক দুর্ঘটনায় আহত

Online Desk মার্চ 13, 2026
Bara-Ma.jpg

রান্নার গ্যাসের সংকটে বন্ধ বড়মা’র মন্দিরে প্রসাদ বিতরণ

Online Desk মার্চ 13, 2026
Untitled-.png

গ্যাসের আকালের জেরে হুগলীতে বন্ধ হল মুখ্যমন্ত্রীর সাধের মা ক্যান্টিন

Online Desk মার্চ 13, 2026

You may have missed

20260314_150406.jpg

সোনম ওয়াংচুককে নিয়ে সিদ্ধান্ত বদল মোদী সরকারের! মুক্তি পাচ্ছেন পরিবেশকর্মী

Online Desk মার্চ 14, 2026
ABBAS-ARAGACHI.png

ভারতের কাছে হাত পাতছে ট্রাম্প; মার্কিন মুলুককে কটাক্ষ ইরানের বিদেশমন্ত্রী আরাঘচির

Online Desk মার্চ 14, 2026
652330716_18388855219157597_4769669411791747302_n.jpg

ফের কাজে ফিরতে চলেছেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু, সমাজমাধ্যমে নতুন ছবি পোস্ট নায়িকার

Online Desk মার্চ 14, 2026
20260313_123445.jpg

পিতা আয়াতুল্লাহকে আগেই হত্যা করেছে ওয়াশিংটন, এবার পুত্র মোজতবার মাথার দাম ঘোষণা করল ট্রাম্প প্রশাসন

Online Desk মার্চ 14, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.