Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সাপের কামড়ে হাসপাতালে যাওয়ার পথেই বাইক দুর্ঘটনায় আহত

সাপের কামড়ে হাসপাতালে যাওয়ার পথেই বাইক দুর্ঘটনায় আহত

Online Desk মার্চ 13, 2026
S-1.jpg

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ চব্বিশ পরগনা : প্রবাদ বাক্য আছে গোদের উপর বিষফোঁড়া সেই প্রবাদ বাক্য সত্যি হলো বারাইপুর থানার রামনগরের বাসিন্দা বিকাশ মণ্ডল। বিকাশ মণ্ডল কে সাপের কামড়ে হাসপাতালে যাওয়ার পথেই বাইক দুর্ঘটনায় গুরুতর আহত।
উল্লেখ্য বারুইপুর থানার অন্তর্গত রামনগরের সরদার পাড়া এলাকার বাসিন্দা বিকাশ মন্ডল। পেশায় একজন কৃষক। রাতে মাঠ থেকে বাড়িতে ফিরছিলেন। সেই সময় তার পায়ে একটি চন্দ্রবোড়া সাপ কামড় দেয়। তড়িঘড়ি গামছা দিয়ে ক্ষতস্থানের উপর কষে বাঁধন দিয়ে পরিবারের সদস্যদের ঘটনার কথা জানায়।পরিবারের সদস্যরা তড়িঘড়ি ওই ব্যক্তিকে বাইকে বসিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে রওনা দেয়।

ভাগ্যের পরিহাস ৮/১০ কিমি পথ যাওয়ার পর দুর্ঘটনার কবলে পড়ে বাইক। বাইকে থেকে ছিটকে রাস্তার উপর পড়ে বিকাশ। তার মাথায় ও পায়ে আঘাত লাগে। স্থানীয় লোকজন দৌড়ে এসে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকরা যুদ্ধকালিন তৎপরতায় চিকিৎসা শুরু করেন। তড়িঘড়ি সাপে কামড় দেওয়া প্রতিষেধক এভিএস ২০ ভায়াল দেওয়া হয়। পরবর্তী সময় অবস্থার অবনতি হলে সিসিইউতে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে সিসিইউতে মৃত্যুর সাথে লড়াই করছেন বিকাশ।

ঘটনা প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষঞ্জ চিকিৎসক ডাঃ সমরেন্দ্র নাথ রায় জানিয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় চিকিৎসা শুরু হয়েছে। পর্যাপ্ত পরিমাণ এভিএস দেওয়া হয়েছে। সুস্থ হয়ে উঠবেন। তবে সকলকে সতর্ক এবং সচেতন থাকতে হবে। কারণ গরম যতই বাড়বে, সাপের উপদ্রব ততই বেড়ে যাবে। সাপে কামড় দিলে সময় নষ্ট না করে সরকারী হাসপাতালে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে বিপদের ঝুঁকি থাকবে না।

Post Views: 111

Continue Reading

Previous: রান্নার গ্যাসের সংকটে বন্ধ বড়মা’র মন্দিরে প্রসাদ বিতরণ
Next: উত্তরে ঝমঝমিয়ে বৃষ্টি, দক্ষিণে গরমের প্যাঁচপ্যাঁচানি

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026
FYG.png

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই দুর্যোগের আশঙ্কা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.