Skip to content
মে 13, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • উত্তরে ঝমঝমিয়ে বৃষ্টি, দক্ষিণে গরমের প্যাঁচপ্যাঁচানি

উত্তরে ঝমঝমিয়ে বৃষ্টি, দক্ষিণে গরমের প্যাঁচপ্যাঁচানি

Online Desk মার্চ 14, 2026
drft.png

ওঙ্কার ডেস্কঃ উত্তরের আকাশ কালো মেঘে ঢাকা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সাত দিন রাজ্যের প্রায় জেলায় দফায় দফায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার কারণ বাংলাদেশের ওপর যে ঘূর্ণাবর্তটি রয়েছে, তা দুর্বল হয়ে পড়লেও নিম্ন-বায়ুমণ্ডলে পশ্চিমা বায়ুর একটি অক্ষরেখা এখনও সক্রিয় রয়েছে । আর তার জেরেই শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত ইতিমধ্যেই শুরু হয়েছে।
উত্তরবঙ্গের উত্তরের ৫ জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । এর মধ্যে এক-দুটি জায়গায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বওয়ার পাশাপাশি ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড় ও ডুয়ার্সের জেলাগুলোতে আগামী সপ্তাহ জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস বজায় থাকবে।

অপরদিকে শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গে প্যাঁচপ্যাঁচে গরম। ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। যদিও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও ঝাড়গ্রামে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সকল জায়গায়। বাকি জেলাগুলোতে আবহাওয়া মূলত শুকনো থাকবে । তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট বাড়বে । ১৫ ও ১৬ মার্চ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে । মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়া জেলায় বৃষ্টির তেজ কিছুটা বেশি হতে পারে ।
শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩.১ ডিগ্রি বেশি। তবে শনিবার গরমের দাপট আরও বাড়তে পারে।

Post Views: 92

Continue Reading

Previous: সাপের কামড়ে হাসপাতালে যাওয়ার পথেই বাইক দুর্ঘটনায় আহত
Next: জেলেনস্কির সঙ্গে প্যারিসে বৈঠক নির্বাসিত ইরানি যুবরাজ রেজা পাহলভির

সম্পর্কিত গল্প

Tutu.jpg

চলে গেলেন টুটু বসু ! মোহনবাগানের এক যুগের অবসান, শোকস্তব্ধ কলকাতা ময়দান

Online Desk মে 13, 2026
maoist.jpg

বিহার, ওড়িশা, ঝাড়খণ্ডে সক্রিয় ছিলেন, বাংলায় আত্মসমর্পণ সেই মাওবাদী ক্যাডারের

Online Desk মে 12, 2026
Untitled.png

প্রোটেম স্পিকার হিসেবে শপথ নেবেন তাপস রায়

Online Desk মে 12, 2026

You may have missed

Tutu.jpg

চলে গেলেন টুটু বসু ! মোহনবাগানের এক যুগের অবসান, শোকস্তব্ধ কলকাতা ময়দান

Online Desk মে 13, 2026
hardeep-singh-puri.jpg

জ্বালানি সঙ্কটের মাঝে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আর্জি পেট্রোলিয়াম মন্ত্রীর

Online Desk মে 12, 2026
Nisith-Pramanik.jpg

মেসি ঘটনার তদন্ত থেকে স্বজনপোষণ বন্ধ করার বার্তা নতুন ক্রীড়ামন্ত্রীর

Online Desk মে 12, 2026
Judge.jpg

প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের আবেদনে সাড়া, সাইকেলে চেপে আদালতে গেলেন মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি

Online Desk মে 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.