Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সন্তোষপুরে রেলস্টেশন চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রভাব রেল পরিষেবায়

সন্তোষপুরে রেলস্টেশন চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রভাব রেল পরিষেবায়

Online Desk সেপ্টেম্বর 16, 2025
fire-1280.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড দক্ষিণ ২৪ পরগনার সন্তোষপুর রেল স্টেশন চত্বরে। মঙ্গলবার সকালে এই অগ্নিকাণ্ডের ফলে শিয়ালদহ-বজবজ শাখার ট্রেন পরিষেবা কিছুক্ষণের জন্য ব্যাহত হয়। দুর্ভোগের মুখে পড়েন নিত্যযাত্রীরা। তবে দমকল বাহিনীর চেষ্টায় ঘন্টা দুয়েকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন সম্পূর্ণ আয়ত্তে আসার পর আবার শুরু হয় ট্রেন চলাচল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৭টা নাগাদ সন্তোষপুর রেল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম চত্বরে কয়েকটি দোকান আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। আগুন লাগার পর খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দমকলের চারটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। দু ঘন্টা পর আগুন সম্পুর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে, কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, সন্তোষপুর রেল স্টেশনে প্ল্যাটফর্ম চত্বরে একাধিক ঝুপড়ি দোকান রয়েছে। ওই ঝুপড়িগুলিতে কোনও দাহ্য পদার্থ মজুত থাকতে পারে বলে অনুমান স্থানীয়দের। আর তা থেকেই আগুন লেগে থাকতে পারে। একটি ঝুপড়ি থেকে আগুন দেখা গেলেও কিছু ক্ষণের মধ্যে সেই আগুন ওই চত্বরে থাকা আরও কয়েকটি ঝুপড়িতে ছড়িয়ে পড়ে। তবে কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল বাহিনী। এদিন অগ্নিকাণ্ডের ফলে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েন অফিসযাত্রীরা। বেশ কিছু ক্ষণ ট্রেন পরিষেবা থমকে ছিল। যদিও পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Post Views: 107

Continue Reading

Previous: টেক্সাসে ভারতীয়কে মাথা কেটে খুন এড়ানো যেত, দাবি ট্রাম্প প্রশাসনের, কাঠগড়ায় তোলা হল বাইডেন জমানাকে
Next: ইউক্রেনের পর পোল্যান্ডে হামলার ছক রাশিয়ার?

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.