Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • টেক্সাসে ভারতীয়কে মাথা কেটে খুন এড়ানো যেত, দাবি ট্রাম্প প্রশাসনের, কাঠগড়ায় তোলা হল বাইডেন জমানাকে

টেক্সাসে ভারতীয়কে মাথা কেটে খুন এড়ানো যেত, দাবি ট্রাম্প প্রশাসনের, কাঠগড়ায় তোলা হল বাইডেন জমানাকে

Online Desk সেপ্টেম্বর 16, 2025
20250916_112001.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক ভারতীয় প্রৌঢ়কে মাথা কেটে খুন করা হয়েছে। যার পর মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই আবহে এ বার বিষয়টি নিয়ে মুখ খুলল ট্রাম্প প্রশাসন। মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউকিটি দফতরের দাবি, খুনের ঘটনায় যাঁকে গ্রেফতার করা হয়েছে, তিনি কিউবার নাগরিক। অভিযুক্তের কাছে অভিবাসনের কোনও বৈধ নথি ছিল না বলেই দাবি ওয়াশিংটনের। শুধু তাই নয়, ওই ঘটনার জন্য প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনকালকে নিশানা করেছে ট্রাম্প প্রশাসন। বাইডেন জমানার প্রশাসন ‘সঠিক’ পদক্ষেপ করলে এই ঘটনা এড়ানো যেত বলে মত মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দফতরের।

উল্লেখ্য, টেক্সাসের ডালাসে সম্প্রতি চন্দ্র নাগামাল্লাইয়া নামে এক ভারতীয় প্রৌঢ়কে মাথা কেটে খুন করা হয়। অভিযোগ, তাঁর স্ত্রী এবং সন্তানের সামনেই তাঁর মাথা কেটে নেওয়া হয়। খুন করেই ক্ষান্ত হয়নি অভিযুক্ত। নিহতের মাথা লাথি মারতে মারতে প্রকাশ্য রাস্তা দিয়ে নিয়ে যায় সে। ৩৭ বছর বয়সি ইয়োরডানিস কোবোস-মার্টিনেজ নামের অভিযুক্তকে ঘটনার পর গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে জানা যায় ওই ব্যক্তি অবৈধ ভাবে মার্কিন মুলুকে বসবাস করছিল। আদতে কিউবার নাগরিক মার্টিনেজ বৈধ নথি ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল।

খুনের ঘটনার নিন্দা জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি দফতর। সেই সঙ্গে অবৈধ অভিবাসীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগে বাইডেন প্রশাসনকে নিশানা করা হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি দফতরের তরফে সমাজ মাধ্যমে লেখা হয়েছে, ‘এই জঘন্য দানবটি এক ব্যক্তির স্ত্রী-সন্তানের সামনেই তাঁর মাথা কেটে নেয়। তার পরে নিহতের মাথা মাটিতে ফেলে লাথি মারতে থাকে।’ পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, ‘ইয়োরডানিস কোবোস-মার্টিনেজকে কিউবা ফিরিয়ে নেবে না। এই ভয়াবহ, বর্বরোরিত হত্যাকাণ্ডকে সম্পূর্ণ ভাবে ঠেকানো যেত যদি বাইডেন প্রশাসন এই অবৈধ অধিবাসী অপরাধীকে আমাদের দেশে স্বাধীন ভাবে ছেড়ে না দিত।’

Post Views: 108

Continue Reading

Previous: এশিয়া কাপে অপারেশন সিঁদুরের ছায়া ! পাক ক্রিকেট কর্তার সঙ্গে একই মঞ্চে থাকবে না টিম ইন্ডিয়া
Next: সন্তোষপুরে রেলস্টেশন চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রভাব রেল পরিষেবায়

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.