Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাক আঘাত রুখতে স্যাটেলাইটগুলির ভূমিকা ছিল নিখুঁত

পাক আঘাত রুখতে স্যাটেলাইটগুলির ভূমিকা ছিল নিখুঁত

Online Desk মে 17, 2025
20250517_145320.jpg

ওঙ্কার ডেস্ক: গত ৭ মে অপারেশন সিঁদুর অভিযানের পর পাকিস্তানের তরফে ভারতের বিভিন্ন জায়গায় আঘাত হানা হয়েছে। যা সফল ভাবে রুখে দিয়েছিল ভারতীয় বাহিনী। ভারতের এই সাফল্যে গুরুত্বপূর্ণ এবং নিখুঁত ভূমিকা পালন করেছে স্যাটেলাইটগুলি। এমনটা জানানো হয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফে।

সম্প্রতি চেন্নাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন। স্যাটেলাইটগুলির ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের স্যাটেলাইটগুলি নিখুঁত ভাবে কাজ করেছে। শুরুতেই আমাদের ক্যামেরার রেজোলিউশন ছিল ৩৬ থেকে ৭২ সেন্টিমিটার। কিন্তু এখন ভারতের মুন অরবিটরে যে হাই রেজোলিউশনের ক্যামেরা রয়েছে তা বিশ্বের সেরা। এ ছাড়া আমাদের অন্যান্য ক্যামেরা ২৬ সেন্টিমিটার রেজোলিউশনের ছবি তুলতে পারে।’ ৯ ও ১০ মে রাতে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাক হানা রুখে দিয়েছিল। আকাশতীর এবং রাশিয়া থেকে আনা এস ৪০০ বাহিনীকে রক্ষা করেছিল। কার্যত অদৃশ্য ঢাল হিসেবে কাজ করেছে এগুলি। দেশের সুরক্ষায় স্যাটেলাইটগুলি অবিরাম কাজ করছে বলে জানান ইসরোর চেয়ারম্যান।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গিরা নারকীয় ভাবে ২৬ জনকে গুলি করে খুন করেছিল। নিহতদের মধ্যে বেশিরভাগ ছিলেন পর্যটক। এক জন নেপালিও জঙ্গিদের গুলিতে নিহত হয়েছিলেন। সেই ঘটনায় পাকিস্তানের হাত রয়েছে বলে অভিযোগ করেছিল নয়াদিল্লি। যদিও ইসলামাবাদের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়। পহেলগাঁও হামলার বদলা নিতে ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত। এই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারতের সেনা বাহিনী।

Post Views: 268

Continue Reading

Previous: বাগান নির্বাচনে তৃণমূলকে বদনাম করার জন্য সৃঞ্জয়ের দৈনিকের নামে মামলা দেবাশিসের
Next: ইডেনে ফাইনাল করানোর জন্য বিক্ষোভ সমর্থকদের, কী আশ্বাস দিলেন সিএবি সভাপতি!

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.