Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বাগান নির্বাচনে তৃণমূলকে বদনাম করার জন্য সৃঞ্জয়ের দৈনিকের নামে মামলা দেবাশিসের

বাগান নির্বাচনে তৃণমূলকে বদনাম করার জন্য সৃঞ্জয়ের দৈনিকের নামে মামলা দেবাশিসের

Online Desk মে 17, 2025
FB_IMG_1747421424659.jpg

স্পোর্টস ডেস্ক : মোহনবাগান নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই যেন শাসক গোষ্ঠী দেবাশিস দত্ত আর বিরোধী গোষ্ঠী সৃঞ্জয় বসুর গোষ্ঠীর মধ্যে কাঁদা ছোঁড়াছুঁড়ি বাড়ছে। আর শাসকগোষ্ঠী তৃণমূল কংগ্রেস দলও এতে জড়িয়ে পড়েছে। মোহনবাগান নির্বাচনে তৃণমূল দলে বিভাজন গোষ্ঠীদ্বন্দ্ব এই খবর প্রকাশ করার জন্য ক্লাবের নাম বদনাম করার জন্য সৃঞ্জয় বসুর দৈনিক পত্রিকার নামে মামলা করেছেন দেবাশিস। এদিন তিনি বললেন,’আমি আইনি নোটিস পাঠিয়ে দেব। আমি আইনজীবী নই। মাননীয় মুখ্যমন্ত্রী সুন্দরভাবে রাজ্য চালাচ্ছেন। তাঁর দলের মধ্যে বিভেদ আছে বলার কোনও কারণ নেই। আমি এর প্রতিবাদ করছি। আইনি নোটিস পাঠিয়েছি। নিজেদের স্বার্থে মোহনবাগানের গরিমা নীচে নামানো উচিত নয়। আমি সচিব পদে দাঁড়াবো কিনা আমার কমিটি ঠিক করবে। ‘পাল্টা সৃঞ্জয় বসু সাংবাদিক সম্মেলন করে বললেন, ‘ইন্টারভিউ দেখার পর দেবাশিসদার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। খুব চাপের মধ্যে দিয়ে যাচ্ছে তাই গুলিয়ে ফেলেছে পরপর দুটো বাংলা সংবাদপত্র মোহনবাগান নির্বাচন নিয়ে খবর বেরিয়েছে। একটা কাগজ সিপিএম নিয়ে লিখেছিল। একটা কাগজ বিজেপি নিয়ে লিখেছে। এটা খবরের অ্যাঙ্গেল। যথেষ্ট যুক্তি আছে এর পেছনে। গুলিয়ে ফেলছেন কোন বাংলা কাগজে কী বেরিয়েছে। এখন নির্বাচনের চাপে আছে, তাই এই ভুল করেছে। উনি ইচ্ছাকৃতভাবে আমার পরিবারে ঢুকতে চাইছেন। এই পাপ ওনাকে ছাড়বে না। ভাইয়ে ভাইয়ে ঝামেলা লাগানোর চেষ্টা করছেন।’

Post Views: 77

Continue Reading

Previous: ওয়াংখেড়েতে নিজের নামে স্ট্যান্ড দেখে আবেগে ভাসলেন রোহিত
Next: পাক আঘাত রুখতে স্যাটেলাইটগুলির ভূমিকা ছিল নিখুঁত

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.