Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ওয়াংখেড়েতে নিজের নামে স্ট্যান্ড দেখে আবেগে ভাসলেন রোহিত

ওয়াংখেড়েতে নিজের নামে স্ট্যান্ড দেখে আবেগে ভাসলেন রোহিত

Online Desk মে 17, 2025
1747402557_2025-05-10t221436z_1033069509_mt1usatoday26145015_rtrmadp_3_mls-inter-miami-cf-at-minnesota-united-1-1.jpg

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে সম্মান পেলেন রোহিত শর্মা। সচিন তেন্ডুলকার, সুনীল গাভাসকারদের মত রোহিত শর্মার নামেও স্ট্যান্ড বসল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

দিভেচা প্যাভিলিয়ন লেভেল ৩ নামে এত দিন যা পরিচিত ছিল, শুক্রবার থেকে সেটাই পরিচিত হবে নতুন নামে। রোহিতের বাবা-মা সেই স্ট্যান্ডের উদ্বোধন করলেন। রোহিত বলেন, “আজ যা হচ্ছে তা কোনও দিন স্বপ্নেও দেখিনি। ছোটবেলায় মুম্বইয়ের হয়ে এবং ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। কেউ এ সব জিনিস আগে থেকে ভাবে না। বাকি ক্রীড়াবিদদের মতো আমারও বরাবর লক্ষ্য ছিল দেশের হয়ে সেরাটা দেওয়া। দেশের সেবা করা। সেটা করতে গিয়ে জীবনে অনেক কিছু পাওয়া হয়ে যায়। অনেক মাইলফলক তৈরি হয়। তবে এ ধরনের সম্মান (স্ট্যান্ড) আলাদা অনুভূতি এনে দেয়।

কিংবদন্তি এবং বিশ্বের সেরা রাজনৈতিক নেতাদের পাশে আমার নাম দেখতে পেয়ে যে অনুভূতি হচ্ছে সেটা ভাষায় প্রকাশ করতে পারব না। সবার কাছে আমি কৃতজ্ঞ, সম্মানিত। খেলতে খেলতেই এই সম্মান পেয়েছি। দুটো ফরম্যাট থেকে বিদায় নিলেও একটা ফরম্যাটে খেলছি। ২১ তারিখ দিল্লির বিরুদ্ধে এই ম্যাচ খেলতে নামলে খুব আলাদা অনুভূতি হবে।”

Post Views: 84

Continue Reading

Previous: হাসপাতালই ‘বৃদ্ধাশ্রম’, রোগীদের ভর্তি করে আর আসে না প্রিয়জন !
Next: বাগান নির্বাচনে তৃণমূলকে বদনাম করার জন্য সৃঞ্জয়ের দৈনিকের নামে মামলা দেবাশিসের

সম্পর্কিত গল্প

2অ্যালেক্স-সাজি.jpg

তিন বছরের চুক্তিতে সবুজ মেরুনে অ্যালেক্স সাজি

Online Desk জুলাই 19, 2026
1-দেজান-দ্রাজিচ.jpg

বুধবারই শহরে পা রখছেন ড্রাজিচ. অ্যালেক্স আসছেন আজ রবিবার

Online Desk জুলাই 19, 2026
messi.png

ফের মেসিকে আনতে তৎপর শতদ্রু; একাধিক বৈঠক মেসির টিমের সঙ্গে

Online Desk জুলাই 18, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.