Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সৌদি সফর কাটছাঁট করে দেশে ফিরলেন মোদী, দিল্লিতে নেমে জরুরি বৈঠক প্রধানমন্ত্রীর

সৌদি সফর কাটছাঁট করে দেশে ফিরলেন মোদী, দিল্লিতে নেমে জরুরি বৈঠক প্রধানমন্ত্রীর

Online Desk এপ্রিল 23, 2025
20250423_102506.jpg

ওঙ্কার ডেস্ক: কাশ্মীরের পহেলগাঁওয়ে মঙ্গলবার যখন জঙ্গি হামলা হয় তখন সৌদি আরবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের মধ্যে এমন নারকীয় ঘটনায় নিন্দা ও শোকপ্রকাশ করেছেন তিনি। হামলার পর তড়িঘড়ি সফরে কাটছাঁট করে ভারতে ফিরেছেন প্রধানমন্ত্রী। বুধবার সকালে দেশে ফিরে উচ্চ পর্যায়ের জরুরী বৈঠক ডাকেন মোদী।

বুধবার সকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বিদেশ সচিব বিক্রম মিস্রিও এই বৈঠকে অংশ নিয়েছিলেন।

মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পহেলগাঁও এর বৈসরন উপত্যকায় একটি রিসর্টে হামলা চালায় জঙ্গিরা। সেই হামলায় ২৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২ জনের বেশি। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, হতাহতদের মধ্যে বেশিরভাগ পর্যটক। এই হামলায় ৪০ রাউন্ডের বেশি গুলি চালিয়েছে জঙ্গিরা। ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে পাক জঙ্গি গোষ্ঠী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ বা টিআরএফ।

মঙ্গলবার এই হামলার পর নিন্দা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, ‘জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। ক্ষতিগ্রস্তদের সকল সম্ভাব্য সহায়তা প্রদান করা হচ্ছে। এই জঘন্য কাজের পিছনে যারা রয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে…তাদের রেহাই দেওয়া হবে না! তাদের খারাপ উদ্দেশ্য কখনও সফল হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার আমাদের সংকল্প অটল এবং এটি আরও শক্তিশালী হবে।’

Post Views: 181

Continue Reading

Previous: কাশ্মীরে জঙ্গি হানায় মৃত্যু ২৮ জনের, ধর্মীয় পরিচয় দেখে খুন
Next: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কড়া নিরাপত্তা কাশ্মীর উপত্যকা জুড়ে

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.