Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কড়া নিরাপত্তা কাশ্মীর উপত্যকা জুড়ে

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কড়া নিরাপত্তা কাশ্মীর উপত্যকা জুড়ে

Online Desk এপ্রিল 23, 2025
20250423_113414.jpg

ওঙ্কার ডেস্ক: জঙ্গি হামলার পর নিরাপত্তা আঁটোসাঁটো করা হল কাশ্মীর উপত্যকাজুড়ে। সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মুকাশ্মীর পুলিশের যৌথ বাহিনী তল্লাশি অভিযান চালাচ্ছে। পহেলগাঁওয়ে ঘটনাস্থলের আশেপাশে অভিযান চালানো হচ্ছে। ঘাতক জঙ্গিদের খুঁজে বের করতে স্নিফার ডগ নিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে বিশেষ বাহিনী।

রাস্তায় এবং স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত চেকপয়েন্ট বসানো হয়েছে। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ জায়গায় এবং পর্যটন কেন্দ্রগুলির কাছে কুইক রিয়্যাকশন টিম মোতায়েন করা হয়েছে। উপত্যকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কম্যান্ডাররা বুধবার অবগত করবেন নর্দার্ন সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল এমভি সুচেন্দ্র কুমারকে। শ্রীনগর, গুলমার্গ এবং সোনমার্গের মতো পর্যটন কেন্দ্রগুলিতে তল্লাশি অভিযান বাড়ানো হয়েছে। যে কোনও রকমের অঘটন এড়াতে পর্যটকরা যেখানে রয়েছেন, সেই সমস্ত ছোট, মাঝারি এবং বড় হোটেলগুলির আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নারকীয় হত্যাকাণ্ডের পর জম্মুকাশ্মীর সরকার শ্রীনগর এবং অনন্তনাগে পর্যটকদের জন্য ইমার্জেন্সি হেল্প ডেস্ক চালু করেছে। শ্রীনগরের ইমার্জেন্সি হেল্পলাইন নম্বর হল ০১৯৪ ২৪৫৭৫৪৩, ০১৯৪ ২৪৮৩৬৫১ এবং এডিসি শ্রীনগরের হেল্পলাইন হল ৭০০৬০৫৮৬২৩। অনন্তনাগ জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের নম্বর হল ০১৯৩২২২২৩৩৭, ৭৭৮০৮৮৫৭৫৯, ৯৬৯৭৯৮২৫২৭ এবং ৬০০৬৩৬৫২৪৫।

Post Views: 286

Continue Reading

Previous: সৌদি সফর কাটছাঁট করে দেশে ফিরলেন মোদী, দিল্লিতে নেমে জরুরি বৈঠক প্রধানমন্ত্রীর
Next: কাশ্মীরের জঙ্গি হামলায় ক্ষোভ উগরে দিলেন বলি অভিনেতা অক্ষয় কুমার

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.