Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ট্রাম্পের দেশ নয়, গত ৫ বছরে সবচেয়ে বেশি ভারতীয় তাড়িয়েছে সৌদি আরব

ট্রাম্পের দেশ নয়, গত ৫ বছরে সবচেয়ে বেশি ভারতীয় তাড়িয়েছে সৌদি আরব

Online Desk ডিসেম্বর 28, 2025
20251228_104256.jpg

ওঙ্কার ডেস্ক: দ্বিতীয় বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর অভিবাসন নীতি নিয়ে কঠোর হয়েছেন। বহু ভারতীয়কে হাতকড়া পরিয়ে মার্কিন মুলুক থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছিল। যে ঘটনায় সরব হয়েছিলেন অনেকে। তবে মোদী সরকারের মন্ত্রীর দেওয়া তথ্য বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র নয়, গত পাঁচ বছরে সবচেয়ে বেশি ভারতীয়কে ফেরত পাঠিয়েছে সৌদি আরব।

এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কত ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে, সেই তথ্য দেন। তাঁর দেওয়া তথ্য অনুসারে, ২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সৌদি সবচেয়ে বেশি ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে। তিনি জানান, ২০২১ সালে ৮৮৮৭ জন, ২০২২ সালে ১০২৭৭ জন, ২০২৩ সালে ১১৪৮৬ জন, ২০২৪ সালে ৯২০৬ জন এবং ২০২৫ সালে এখনও পর্যন্ত ৭০১৯ জন ভারতীয় নাগরিককে ফিরিয়ে দিয়েছে সৌদি আরব। অন্য দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে ২০২১ সালে ৮০৫ জন, ২০২২ সালে ৮৬২ জন, ২০২৩ সালে ৬১৭ জন, ২০২৪ সালে ১৩৬৮ জন এবং ২০২৫ সালে পর্যন্ত ৩৪১৪ জন ভারতীয়কে তাড়ানো হয়েছে।

সৌদি এবং মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও ভারতীয়দের তাড়িয়ে দিয়েছে যে সমস্ত দেশ, সেই তালিকায় রয়েছে মালয়েশিয়া, মায়ানমার। এ ছাড়া সংযুক্ত আরব আমিরশাহি, বাহরিন, তাইল্যান্ড এবং কম্বোডিয়া সরকারও নিজেদের দেশ থেকে ভারতীয়দের বিতাড়ন করেছে। মূলত, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর যাঁরা সে দেশে থেকে গিয়েছিলেন তাঁদেরকে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়াও কারও ওয়ার্ক পারমিট শেষ হয়ে গিয়েছিল, কেউ আবার সংশ্লিষ্ট দেশের শ্রমবিধি লঙ্ঘন করেছিলেন।

Post Views: 258

Continue Reading

Previous: নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ অভিষেকের ! ‘যৌক্তিক অসঙ্গতি’ মামলার পৃথক তালিকা প্রকাশের চ্যালেঞ্জ
Next: বছর শেষে শীতের দাপট রাজ্যজুড়ে, তবে নতুন বছরের শুরুতেই ফের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

সম্পর্কিত গল্প

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.