Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বছর শেষে শীতের দাপট রাজ্যজুড়ে, তবে নতুন বছরের শুরুতেই ফের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

বছর শেষে শীতের দাপট রাজ্যজুড়ে, তবে নতুন বছরের শুরুতেই ফের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

Online Desk ডিসেম্বর 28, 2025
weather.png

ওঙ্কার ডেস্ক: বছর শেষে শীতের দাপট রাজ্যজুড়ে। রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। ফলে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের কলকাতা সহ জেলায় জেলায় জমিয়ে শীত অনুভব করছে রাজ্যবাসী। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিনে শহর কলকাতা সহ জেলার তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি নেমে যেতে পারে। তবে চলতি বছরের একেবারে শেষে বা নতুন বছরের শুরুর দিকে ফের কিছুটা তাপমাত্রা বাড়ার সম্ভাবনাও রয়েছে।
রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট বেশি থাকবে। আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ১ জানুয়ারি থেকে দক্ষিণবঙ্গের পারদ চড়ার সম্ভাবনা রয়েছে। আপাতত রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এর ফলে রাজ্যে অবাধে ঢুকছে উত্তুরে হাওয়া। যার কারণে রাজ্যে তাপমাত্রার পারদ নামার পূর্বাভাস রয়েছে ।
দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্কই থাকবে। দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। কুয়াশার দাপট কিছুটা কমলেও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কুয়াশার ফলে কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে যেতে পারে। তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা নেই।
অন্যদিকে আগামী সাতদিনে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। তবে ঘন কুয়াশা বজায় থাকবে উত্তরের জেলাগুলিতে সঙ্গে উত্তুরে হাওয়ার দাপটে সকালের দিকে ঠান্ডা আরও বেশি থাকবে।

Post Views: 211

Continue Reading

Previous: ট্রাম্পের দেশ নয়, গত ৫ বছরে সবচেয়ে বেশি ভারতীয় তাড়িয়েছে সৌদি আরব
Next: মাথাপিছু গড় আয়ে এগিয়ে বাংলা, সমীক্ষায় নয়া তথ্য

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.