Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • লাইফ স্টাইল
  • শ্রাবণ মাসে সবুজ চুড়ির আসল কারণ কি জেনে নিন

শ্রাবণ মাসে সবুজ চুড়ির আসল কারণ কি জেনে নিন

Online Desk জুলাই 27, 2024
PPPPPPPPPPPPPP.png

অপরূপা কাঞ্জিলাল: ইদানিং পথে ঘাটে বেরোলেই দেখা যাচ্ছে প্রায় বেশিরভাগ মহিলারাই সবুজ চুড়ি বা সবুজ শাড়িতে নিজেদের সাজাচ্ছেন। প্রথমটা কাকতালীয় মনে হলেও পরবর্তীতে জানা গেল কাকতালীয় নয় এর পিছনে রয়েছে বিরাট বড় কারণ।মহাকাল তথা মহাদেব শিবের জন্মমাস হিসেবে শ্রাবণ মাসকে চিহ্নিত করা হয়েছে। তাই হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্রাবণ মাস অত্যন্ত শুভ হিসাবে মানা হয়। এই মাসে মহাদেবের আরাধনায় মেতে ওঠেন ভক্তরা। শ্রাবণের প্রতি সোমবার শিবের ব্রত পালন করেন তাঁরা। তবে চলতি বছরের শ্রাবণ মাসে সবুজ চুড়ি ও সবুজ রঙের পোশাক একেবারে ট্রেন্ডিং। জিজ্ঞাসা করলে জানা যাচ্ছে মহাদেব কে সন্তুষ্ট করতে তারা সবুজ হাতে গলাচ্ছেন। কিন্তু কেন?

শ্রাবণে সবুজ চুড়ি পরলে যেখানে সৌভাগ্যের উদয় হয় বলে বিশ্বাস করা হয়, সেখানে এটা আবার বিবাহিত হওয়ার লক্ষণও প্রকাশ করে বলে মনে করা হয়।প্রকৃতির সবুজ রঙ মন মুগ্ধ করে এবং সবুজ রঙ মনকে শান্ত এবং শীতল বোধ করায়।

সবুজ এই রঙটি সুখ, শান্তি এবং প্রাণশক্তিও দেয়। সবুজ রঙ ইতিবাচক শক্তি দেয়। হতাশা থেকে মুক্তি পেতে সহায়তা করে। তবে এক্ষেত্রে শ্রাবণ মাসেই সবুজের ব্যবহার বৃদ্ধি পাওয়ার পেছনে রয়েছে ধর্মীয় বিশ্বাস।পুরাণ মতে সৃষ্টিকে রক্ষা করতে সমুদ্র মন্থনে ওঠা কালকূট বিষ পান করেছিলেন দেবাদিদেব মহাদেব। সেই বিষের রং ছিল গাঢ় সবুজ। শ্রাবণ মাস পড়তেই দেবাদিদেবকে স্মরণ করে তাকে তুষ্ট করতে এবং তার আশীর্বাদ পেতেই সবুজ দ্রব্যের ব্যবহার বিশেষত বিবাহিত এবং বর্তমানে অবিবাহিত মহিলারা পড়ে থাকেন সবুজ চুড়ি। এক্ষেত্রে দেবাদিদেব মহাদেব তিনি কতটা সবুজের সমারোহ দেখে খুশি হন সেটা বলা না গেলেও রমণীরা যে সবুজে সাজিয়ে নিজেদের রমণীয় হয়ে ওঠেন এটা বলাই যায়।

Post Views: 230

Continue Reading

Previous: “মুখ্যমন্ত্রীর মাইক অফ করা হয়নি” সাফ জানিয়ে দিল কেন্দ্র
Next: বকেয়া টাকার দাবিতে,রিলায়েন্স জুট মিলের সামনে শ্রমিকদের বিক্ষোভ

সম্পর্কিত গল্প

sexual-harassment-2.png

আত্মহত্যার চেষ্টায় ভর্তি নাবালিকা চার মাসের অন্তঃসত্ত্বা; ধর্ষণের অভিযোগে গ্রেফতার তরুন

Online Desk ফেব্রুয়ারি 11, 2026
importanceofhumanrelationships_0.jpg

জীবনে ১৫০ জনের সঙ্গেই গড়ে উঠতে পারে সত্যিকারের সম্পর্ক,  বলছেন মনবিজ্ঞানীরা

Online Desk অক্টোবর 9, 2025
IMG-20250924-WA0101-1.jpg

পুজোয় যৌনকর্মীদের পাশে পাশে

Online Desk সেপ্টেম্বর 25, 2025

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.