Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আরজি কর-কাণ্ডে তদন্তের অগ্রগতি নিয়ে সোমবারের মধ্যে সিবিআইকে রিপোর্ট দিতে বলল কোর্ট

আরজি কর-কাণ্ডে তদন্তের অগ্রগতি নিয়ে সোমবারের মধ্যে সিবিআইকে রিপোর্ট দিতে বলল কোর্ট

Online Desk ফেব্রুয়ারি 20, 2025
court.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্ত কত দূর এগোল, সেই বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে রিপোর্ট দিতে বলল শিয়ালদহ কোর্ট। আগামী সোমবারের মধ্যে সেই রিপোর্ট দেওয়ার জন্য সময় বেঁধে দিয়েছেন বিচারক।
উল্লেখ্য, নির্যাতিতার পরিবারের তরফে আদালতে এই বিষয়ে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতেই বিচারক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ওই নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিয়ে নির্যাতিতার পরিবারের আইনজীবী অমর্ত্য দের দাবি, নিয়ম অনুযায়ী সিবিআইয়ের তরফে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জানানোর কথা ছিল। কিন্তু তারা এখনও তা জানাচ্ছে না।
অন্যদিকে, আরজি কর কাণ্ডে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলা থেকে সরে দাঁড়িয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলা থেকে অব্যাহতি নিয়েছেন তিনি। ব্যক্তিগত কারণে ওই মামলা থেকে তিনি সরে দাঁড়ালেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন বিচারপতি। তবে মামলাটি অন্য বেঞ্চে পাঠানো হবে বলে জানান তিনি।

Post Views: 82

Continue Reading

Previous: হাওড়ায় নিজের গাড়ির ভিতরেই গুলিবিদ্ধ হুগলির চণ্ডীতলা থানার আই সি
Next: ৪৪ দিন পর অবশেষে অসমের পরিত্যক্ত খনি থেকে উদ্ধার আরও ৫ শ্রমিকের পচাগলা দেহ

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.