Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শিয়ালদহ মেট্রো ঘিরে হকার রাজ, হাঁফ ছাড়ার জায়গা নেই যাত্রীদের

শিয়ালদহ মেট্রো ঘিরে হকার রাজ, হাঁফ ছাড়ার জায়গা নেই যাত্রীদের

Online Desk অক্টোবর 12, 2025
bv

ওঙ্কার ডেস্ক: শিয়ালদহ মেট্রো স্টেশনের চারপাশ যেন এক বিশৃঙ্খলার চিত্র। রোজ হাজার হাজার যাত্রী যেখান দিয়ে যাতায়াত করেন, সেই প্রবেশদ্বার ও সামনের পথ প্রায় সম্পূর্ণ দখল করে বসেছেন হকাররা। ফলস্বরূপ, যাত্রীদের চলাচলের জায়গা প্রায় নেই বললেই চলে। স্টেশনের গেটের সামনেই সাজানো ফল, ডিম, রোল, জামাকাপড়, ইলেকট্রনিক সামগ্রী থেকে শুরু করে নানা রকম ছোটখাটো পণ্য সব কিছুই বিক্রি হচ্ছে সেখানে। শুধু তাই নয়, ব্রি সিং হাসপাতালের দিক থেকে শুরু করে কোল মার্কেট পর্যন্ত গোটা চত্বর জুড়ে ছড়িয়ে আছে হকারদের ঠেলাগাড়ি ও দোকানপাট।
মেট্রোর বাইরে নামতেই দেখা যায়, রাস্তার দুই ধারে সারি সারি দোকান। যাত্রীদের স্টেশনের ভেতরে ঢোকার জন্য মাঝখানে দিয়ে হেঁটে যাওয়া ছাড়া আর উপায় নেই। ফলে সকাল-সন্ধ্যার ব্যস্ত সময়ে তীব্র ভিড় ও ঠেলাঠেলির মধ্যে দিয়ে যাত্রীদের চলতে হয়। অনেকের হাতের ব্যাগ ছিঁড়ে যাচ্ছে, কেউ বা ঠেলাঠেলিতে পড়ে যাচ্ছেন। হুইলচেয়ারে থাকা যাত্রী বা বৃদ্ধদের জন্য তো এই ভিড় পার হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
রেল কর্তৃপক্ষের দাবি, যে জমিতে এই দোকানগুলি বসেছে, তা পূর্ব রেলের আওতাধীন। তাই সব হকারই অননুমোদিত। কিন্তু রাজ্য প্রশাসন ও পুলিশের সহায়তা ছাড়া তাঁদের পক্ষে উচ্ছেদ অভিযান চালানো সম্ভব নয়। পুলিশের তরফে জানানো হয়েছে, প্রায়ই অভিযান চালিয়ে ওইসব হকারদের সরানো হয়, কিন্তু কয়েকদিন পরেই তারা আবার ফিরে আসে। স্থানীয় সূত্রের অভিযোগ, রাজনৈতিক আশ্রয় ও টাকার বিনিময়ে এই হকারদের কেউ না কেউ রক্ষা করছে। ফলে যতই অভিযান চালানো হোক, সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না।
এই পরিস্থিতিতে যানজটও বেড়েছে ব্যাপকভাবে। ঠেলাগাড়ি ও দোকানের কারণে স্টেশনের সামনের রাস্তা প্রায় অচল হয়ে পড়ে। যাত্রী নামা-ওঠার গাড়িগুলি দাঁড়ানোর জায়গা পাচ্ছে না। মেট্রো ও রেলপথের অন্যতম ব্যস্ত কেন্দ্র শিয়ালদহ এখন ক্রমশ পরিণত হচ্ছে এক বিশৃঙ্খল বাণিজ্যকেন্দ্রে। যাত্রীরা প্রতিদিনই অভিযোগ করছেন, প্রশাসন ও রেল কর্তৃপক্ষের পরস্পরের দোষারোপের খেলায় ভুগতে হচ্ছে সাধারণ মানুষকেই।
স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মত, মেট্রো স্টেশনের মতো জায়গায় নির্দিষ্ট হকার জোন করা গেলে সমস্যার অনেকটাই কমবে। কিন্তু এখনকার অবস্থায়, রাস্তায় অবৈধ দোকান, অবরুদ্ধ পথ, আর প্রশাসনিক উদাসীনতার কারণে শহরের এক অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহণ কেন্দ্র যেন প্রতিদিনই দম বন্ধ হয়ে আসছে।

Post Views: 132

Continue Reading

Previous: দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় আটক তিন সন্দেহভাজন
Next: স্বস্তির খবর! এবারে বিদায় নিচ্ছে বর্ষা! আর হাতে গোনা মোটে কিছুটা সময় অপেক্ষার…

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.