Skip to content
অক্টোবর 2, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • জ্ঞানেশের পর সীমা খন্নার বিরুদ্ধে থানায় অভিযোগ মহুয়ার

জ্ঞানেশের পর সীমা খন্নার বিরুদ্ধে থানায় অভিযোগ মহুয়ার

Online Desk অক্টোবর 1, 2026
1000386185.jpg

ওঙ্কার ডেস্ক: নির্বাচন কমিশনের আরও এক শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মমতা তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। বুধবার দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় নির্বাচন কমিশনের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান সীমা খন্নার বিরুদ্ধে অভিযোগ জানান কৃষ্ণনগরের সাংসদ।

সমাজমাধ্যমে দেওয়া পোস্টে মহুয়া জানিয়েছেন, তাঁর অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হবে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তাঁকে বিষয়টি পর্যালোচনা করে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন। মহুয়ার দাবি, ৫ অক্টোবর পর্যন্ত সময় চেয়েছে পুলিশ। অভিযোগের অগ্রগতি জানতে ৬ অক্টোবর ফের থানায় যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

উল্লেখ্য গত ২৩ সেপ্টেম্বর ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ প্রকাশিত একটি তদন্তমূলক প্রতিবেদনে নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ মতপার্থক্যের বিষয়টি সামনে আসে। প্রতিবেদনে দাবি করা হয়, দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক জোশী ভোটার তালিকা তৈরির প্রক্রিয়ার ক্রমবর্ধমান কেন্দ্রীয়করণ নিয়ে আপত্তি জানিয়েছিলেন। ভোটার তালিকার তথ্যপ্রযুক্তি ব্যবস্থাকে কেন্দ্রীয় করার ক্ষেত্রে সীমা খন্নার দফতরের ভূমিকা নিয়েও ওই প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়। যার পর থেকে গোটা দেশে ভোট চুরি নিয়ে জোর চর্চা শুরু হয়।গোয়ার একটি ঘটনার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেখানে কেন্দ্রীয় ব্যবস্থার কারণে ৯৭ জন যোগ্য ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যায়নি বলে দাবি করা হয়।

Continue Reading

Previous: চার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সুপ্রিম কোর্টেও স্বস্তি মিলল না মমতা তৃণমূলের
Next: ভুয়ো এসসি সার্টিফিকেট মামলায় পুলিশি তদন্তে বাধা নেই, রায় হাই কোর্টের

সম্পর্কিত গল্প

New-Project-29.webp

মৃত্যুকামনার পাল্টা, রেজিনগরে হুমায়ুনকে ‘বিশ্বাসঘাতক’ তোপ শুভেন্দুর

Online Desk অক্টোবর 1, 2026
New-Project-28.webp

পুজো পাসে দুর্নীতি? ফের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে তলব করল ইডি

Online Desk অক্টোবর 1, 2026
1000189490.jpg

আরজি করের ধর্ষিতা চিকিৎসকের দেহ সৎকারের মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে

Online Desk অক্টোবর 1, 2026

You may have missed

Paper-mill.jpg

দেশব্যাপী পেপার মিলের বিকাশ ঘটাবে কেন্দ্র, বাংলার বন্ধ মিলগুলির ভবিষ্যৎ কী ?

Online Desk অক্টোবর 1, 2026
New-Project-29.webp

মৃত্যুকামনার পাল্টা, রেজিনগরে হুমায়ুনকে ‘বিশ্বাসঘাতক’ তোপ শুভেন্দুর

Online Desk অক্টোবর 1, 2026
Flydubai.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 1, 2026
New-Project-28.webp

পুজো পাসে দুর্নীতি? ফের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে তলব করল ইডি

Online Desk অক্টোবর 1, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.