Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কলকাতা বিশ্ববিদ্যালয়ে তৈরি সেমিকন্ডাক্টর চিপ; ডিজিটাল ভবিষ্যতে আশাবাদী গবেষকরা

কলকাতা বিশ্ববিদ্যালয়ে তৈরি সেমিকন্ডাক্টর চিপ; ডিজিটাল ভবিষ্যতে আশাবাদী গবেষকরা

Online Desk সেপ্টেম্বর 6, 2025
digital-chip.png

ওঙ্কার ডেস্ক: ‘সেমিকন ইন্ডিয়া ২০২৫’-এর মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, সেমিকন্ডাক্টর চিপ এখন আর কেবল প্রযুক্তির অঙ্গ নয়, এগুলি আসলে আধুনিক যুগের ‘ডিজিটাল হিরে’। তেলকে যেমন একসময় ‘কালো সোনা’ বলা হত, তেমনই এই চিপকে ঘিরেই তৈরি হচ্ছে ভবিষ্যতের দুনিয়া। মোদীর দাবি, ভারতই নেতৃত্ব দেবে সেই দুনিয়াকে। শুধু উৎপাদন নয়, সেমিকন্ডাক্টরকে কেন্দ্র করে এক বৃহৎ ইকোসিস্টেম তৈরির লক্ষ্যও স্থির করেছে কেন্দ্র।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেডিও ফিজিক্স বিভাগের অধ্যাপক ও গবেষকরা ইতিমধ্যেই ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের পরবর্তী ধাপে কাজ শুরু হয়েছে। নতুন ‘ডিজাইন-লিঙ্কড ইনসেনটিভ’ প্রকল্পের অংশ হিসাবে কলকাতাতেই শুরু হয়েছিল গবেষণা, যা সম্প্রতি উল্লেখযোগ্য সাফল্য এনে দিয়েছে।
বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর সৌম্য পণ্ডিত জানিয়েছেন, এতদিন টেলিভিশন, কম্পিউটার, মোবাইল ফোন তৈরির জন্য বিদেশ থেকে চিপ আমদানি করতে হত। মোদীর উদ্যোগেই দেশে নিজস্ব চিপ উৎপাদনের পথ খুলেছে। ইতিমধ্যেই গুজরাট, অসম, কর্ণাটক-সহ চারটি জায়গায় সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন হয়েছে। আগামী পাঁচ বছরে প্রয়োজন পড়বে প্রায় ৮৫ হাজার ইন্টিগ্রেটেড সার্কিট ডিজাইনারের। প্রতিবছরই লাগবে অন্তত ১৭ হাজার করে দক্ষ ডিজাইনার। ডক্টর পণ্ডিত আরও জানান, এতদিন দেশের অ্যাকাডেমিক প্রতিষ্ঠানগুলির পক্ষে চিপ ডিজাইন সম্ভব ছিল না, কারণ প্রয়োজনীয় সফটওয়্যার টুলস অত্যন্ত ব্যয়বহুল। এখন ‘চিপ টু স্টার্ট-আপ’ প্রোগ্রামের আওতায় আসার ফলে গবেষণা অনেক সহজ হয়েছে। সমৃদ্ধ হয়েছে ল্যাবরেটরিগুলিও।
মোদী এদিন আরও বলেন, ‘‘বিশ্ব আজ ভারতের উপর আস্থা রাখছে। ২০২১ সালের পর থেকে ১০টি সেমিকন্ডাক্টর প্রকল্পে প্রায় ১৮ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। ভারতই গড়ে তুলবে ভবিষ্যতের সেমিকন্ডাক্টর দুনিয়া”।

Post Views: 109

Continue Reading

Previous: এবার একইসঙ্গে মানালি, দেবাদৃতা ও রণজয়, নতুন কোন গল্পে এক হলেন টলি অভিনেতা-অভিনেত্রীরা?
Next: ফের ক্যমেরার সামনে আসছেন কঙ্গনা রানাউত, এক নয় দুটি ছবি নিয়ে ফিরছেন বলি অভিনেত্রী

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.