Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • সেনারের কাছে হার আলকারাজের, নতুন চ্যাম্পিয়ন পেল উইম্বলডন

সেনারের কাছে হার আলকারাজের, নতুন চ্যাম্পিয়ন পেল উইম্বলডন

Online Desk জুলাই 14, 2025
1752432440_sinner-1-1.jpg

স্পোর্টস ডেস্ক : ৩৫ দিন আগেই প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে পাঁচ সেটের লড়াই করেছিলেন দু’জন। সেটা ফ্রেঞ্চ ওপেন। জিতেছিলেন আলকারাজ। আর এবার উইম্বলডন ফাইনাল। একই প্রতিপক্ষ। তাতে মধুর প্রতিশোধ নিলেন ইয়ানিক সিনার। আলকারাজকে ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে প্রথম উইম্বলডন খেতাব জিতলেন সিনার। ফ্রেঞ্চ ওপেনে প্রথম দুই সেট হার থেকে ঘুরে দাঁড়িয়ে জিতেছিলেন আলকারাজ। সিনার তার প্রতিশোধ নিলেন পিছিয়ে গিয়েও টানা তিন সেট জিতে।

এই নিয়ে টানা চারটি গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে তিনটিতেই চ্যাম্পিয়ন হলেন সিনার। এর মধ্যে তার একমাত্র হার আলকারাজের বিপক্ষেই। ইতালিয়ান এই শীর্ষ বাছাইয়ের কেরিয়ারে এটা চতুর্থ গ্র্যান্ড স্লাম খেতাব। দারুণ শুরুর পরও, প্রত্যাশিত পারফরম্যান্স মেলে ধরতে পারেননি কার্লোস আলাকারাজ। ফলে উইম্বলডনে হ্যাটট্রিক জয় থেকে বঞ্চিত থাকলেন। আগের ১২ বারের মুখোমুখি লড়াইয়ে শেষ পাঁচটিসহ মোট আটবার জিতেছিলেন আলকারজস, কিন্তু এখানে তিনি তেমন লড়াই জমাতেই পারলেন না। অল ইংল্যান্ড ক্লাবে টানা ২০ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে সেন্টার কোর্টে নেমেছিলেন আলকারাজ। তবে উইম্বলডনে তাঁর শেষ হার ছিল সিনারের বিপক্ষেই, ২০২২ সালে চতুর্থ রাউন্ডে। অন্যদিকে ২০২৪ সালের অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম গ্র্যান্ড স্লামের স্বাদ পেয়েছিলেন সিনার।

Post Views: 172

Continue Reading

Previous: সোমবার নবান্ন অভিযান আটকাতে আঁটসাটো নিরাপত্তা, পিছু হটতে নারাজ যোগ্য চাকরিহারারা
Next: সোমবার লর্ডস টেস্ট জেতার হাতছানি ভারতের

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.