Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সোমবার নবান্ন অভিযান আটকাতে আঁটসাটো নিরাপত্তা, পিছু হটতে নারাজ যোগ্য চাকরিহারারা

সোমবার নবান্ন অভিযান আটকাতে আঁটসাটো নিরাপত্তা, পিছু হটতে নারাজ যোগ্য চাকরিহারারা

Online Desk জুলাই 14, 2025
nabanno-avijan.png

ওঙ্কার ডেস্ক: পুনরায় উত্তাল হতে চলেছে নবান্ন চত্বর। সোমবার ফের নবান্ন অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকারা। আন্দোলনের রুটম্যাপ এখনও পুরোপুরি স্পষ্ট না হলেও, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে রবিবার থেকেই কোমর বেঁধেছে পুলিশ-প্রশাসনও। হাওড়া ময়দান থেকে নবান্ন পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে লোহার ব্যারিকেড। কোথাও আবার ফোরশোর রোডে রাস্তা কেটে সিমেন্টের ঢালাই করে তৈরি হচ্ছে স্থায়ী ব্যারিকেড। নবান্নের চারপাশে মুড়িয়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। অন্যদিকে পিছু হটতে নারাজ যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষীকারা। আন্দোলনকারীদের দাবি, যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে, রিভিউ পিটিশনের মাধ্যমে ফেরাতে হবে কেড়ে নেওয়া চাকরি। একাধিকবার রাজপথে নেমে ও ধর্না-মিছিল করেও আশ্বস্তি মেলেনি তাই আন্দোলন থামানোর কোনো প্রশ্নই নেই বলে সাফ জানিয়েছেন অভিযানকারিরা। সূত্রের খবর, সোমবার সকালে হাওড়া ময়দানে জমায়েত হয়ে পদযাত্রা শুরু করবেন তাঁরা, গন্তব্য নবান্ন।
এদিকে প্রশাসনের তরফে প্রস্তুতিও তুঙ্গে। হাওড়া সিটি পুলিশ ও লালবাজারের নজরে রাখা হচ্ছে নবান্ন সংলগ্ন এলাকা। বসানো হয়েছে একাধিক সিসিটিভি, নজরদারিতে রয়েছে ড্রোনও। পরিস্থিতি সামলাতে প্রস্তুত রাখা হয়েছে জলকামান, র্যা ফ, কমব্যাট ফোর্স বিভিন্ন জেলার আইপিএস অধিকারক দের। পুলিশের স্পষ্ট নির্দেশ, কোনওভাবেই যেন আন্দোলনকারীরা নবান্নের মূল চত্বরে ঢুকতে না পারেন। ফলে সোমবার সকাল থেকেই ফোরশোর রোডে ব্যারিকেডের কারণে তীব্র যানজটের ছবি। সিমেন্টের ঢালাই করা ব্যারিকেড দ্রুত সরানোর কোনও উপায়ই রাখেনি প্রশাসন।
প্রসঙ্গত, এক সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয় নবান্ন অভিযান। গত বৃহস্পতিবার বৃষ্টি উপেক্ষা করে পথে নামলেও টানা বৃষ্টিতে আন্দোলনের তেজ কিছুটা কমেছিল। তবে এবার আগের চেয়ে অনেক বেশি সংগঠিত এবং দৃঢ প্রতিজ্ঞ আন্দোলনকারীরা। তাঁদের স্পষ্ট বক্তব্য, ‘আমরা যোগ্য, আদালত আমাদের পাশে আছে। সরকার আর পাশ কাটাতে পারবে না।’

Post Views: 318

Continue Reading

Previous: লাভলীর শিক্ষাগত যোগ্যতায় প্রশ্ন ! পাল্টা সুকান্তকে হাফপ্যান্ট মন্ত্রী বলে কটাক্ষ
Next: সেনারের কাছে হার আলকারাজের, নতুন চ্যাম্পিয়ন পেল উইম্বলডন

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.