Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • চরম অসুস্থতা, হাসপাতালে ভর্তি হলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

চরম অসুস্থতা, হাসপাতালে ভর্তি হলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

Online Desk অক্টোবর 13, 2025
Shamik.jpg

নিজস্ব সংবাদদাতা : একের পর এক অসুস্থ হয়ে পড়ছেন বিজেপির শীর্ষ নেতৃত্বরা। অগ্নিমিত্রার অসুস্থ হয়ে পড়ার পর এবার অসুস্থ হলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। জানা গেছে, রবিবার রাতে প্রচন্ড জ্বর নিয়ে ও শরীরের অন্যান্য উপসর্গ দেখা দেওয়াতে সোমবার সকালেই বাইপাসের ধারে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে বিজেপির রাজ্য সভাপতিকে। জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। জ্বরেরে ভুগছিলেন, ওষুধ খেয়েও তা কমেনি।

রবিবার রাতে অসুস্থতা আরও বেড়ে যায়। সে কারণে সোমবার সকালেই তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যে হসপিটাল সূত্রে ও বিজেপি সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে সেই সঙ্গে আশা করা হচ্ছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হয়তো বিষয়টি স্থিতিশীল পর্যায়ে পৌঁছবে। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ শরীর নিয়েই দলীয় কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন ৬২ বছর বয়সী বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয় বিধ্বস্ত এলাকাতেও পৌঁছেছিলেন তিনি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই সেখানে মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন।

তবে এবার শরীর বাদ সেধেছে। অতিরিক্ত দুর্বলতা গ্রাস করায় সোমবার হাসপাতাল এবং চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছে তাঁকে। প্রসঙ্গত উল্লেখ্য ছাব্বিশেই নির্বাচন। প্রস্তুতি স্বরূপ এখন থেকেই কোমর বেঁধে মাঠে নেমেছে বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি হিসেবে তার ভূমিকা যথেষ্ট। কাজেই বর্তমানে এই ভোটের আবহে এবং দলীয় বিভিন্ন কার্যক্রমে প্রচন্ড ব্যস্ত রাজ্য সভাপতি যত তাড়াতাড়ি সুস্থ হবে ততই দলের পক্ষে কার্যকর হবে। তাই দলীয়কর্মীরা সকলেই তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

Post Views: 115

Continue Reading

Previous: বিজয়া সম্মিলনী ঘিরে ফের তৃণমূলের গোষ্ঠীকোন্দল এগরায় ! কটাক্ষ বিজেপির
Next: বর্ধমান মেডিক্যাল কলেজে ধুন্ধুমার কাণ্ড ! হস্টেলে মদ বিক্রির অভিযোগ ঘিরে মারমুখী দুই ছাত্র গোষ্ঠী, পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-র‍্যাফ

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.