Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বর্ধমান মেডিক্যাল কলেজে ধুন্ধুমার কাণ্ড ! হস্টেলে মদ বিক্রির অভিযোগ ঘিরে মারমুখী দুই ছাত্র গোষ্ঠী, পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-র‍্যাফ

বর্ধমান মেডিক্যাল কলেজে ধুন্ধুমার কাণ্ড ! হস্টেলে মদ বিক্রির অভিযোগ ঘিরে মারমুখী দুই ছাত্র গোষ্ঠী, পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-র‍্যাফ

Online Desk অক্টোবর 13, 2025
BM.jpg

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান : বর্ধমান মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে সোমবার বিকেল থেকে শুরু হয় ব্যাপক অশান্তি। কলেজ চত্বরে দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে তীব্র বচসা, স্লোগান-পাল্টা স্লোগান এবং ধস্তাধস্তি ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অগ্নিগর্ভ হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। ।

এদিন কলেজে চলছিল বিশেষ কাউন্সিল মিটিং। সেই বৈঠকেই উঠে আসে বয়েজ হস্টেলে অবৈধ মদ বিক্রির অভিযোগ। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই উত্তেজনার পারদ হু হু করে চড়তে থাকে। অভিযোগকারীদের দাবি, কলেজের বয়েজ হস্টেল ৭ নম্বর থেকে দীর্ঘদিন ধরেই অবৈধভাবে মদ বিক্রি হচ্ছিল। বিষয়টি কলেজ কর্তৃপক্ষের নজরে আনলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।

হাউসস্টাফ শুভ্রনীল ঘোষ জানান, “আমরা প্রিন্সিপালের কাছে লিখিতভাবে অভিযোগ করেছি। কলেজে বৈঠক হচ্ছিল, আমরা জানতে গিয়েছিলাম কী সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু আমাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, উল্টে আমাদের বের করে দেওয়ার চেষ্টা হয়। তাই আমরা প্রতিবাদে ধরনায় বসেছি”।

অন্যদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরজি কর আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্র নেতা প্রহ্লাদ অধিকারী জানান, “আমরা চাই কলেজে সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরুক। কিছু অসাধু ব্যক্তি কলেজের পরিবেশ নষ্ট করছে। এদের চিহ্নিত করে অবিলম্বে কলেজ থেকে বের করে দেওয়া উচিত। কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নয়, আমরা চাই জঞ্জালমুক্ত ক্যাম্পাস”।

দীর্ঘ সময় ধরে দুই গোষ্ঠীর মধ্যে বচসা চলতে থাকলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে দ্রুত কলেজ চত্বরে পৌঁছোয় বর্ধমান থানার পুলিশ ও র্যাহফ বাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে শান্ত থাকতে অনুরোধ জানায়। কলেজ প্রশাসনও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।

কলেজ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। বর্তমানে কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে, তবে ছাত্র মহলে চাপা উত্তেজনা এখনও বজায় রয়েছে। বর্ধমান মেডিকেল কলেজ প্রশাসন এই ঘটনার পর কী পদক্ষেপ নেয়, সেদিকেই এখন নজর ছাত্র সমাজের।

Post Views: 106

Continue Reading

Previous: চরম অসুস্থতা, হাসপাতালে ভর্তি হলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য
Next: SIR নিয়ে উত্তাল কলকাতা ! নির্বাচন কমিশনের অফিস ঘেরাও অভিযানে যুব কংগ্রেস

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.