Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • SIR নিয়ে উত্তাল কলকাতা ! নির্বাচন কমিশনের অফিস ঘেরাও অভিযানে যুব কংগ্রেস

SIR নিয়ে উত্তাল কলকাতা ! নির্বাচন কমিশনের অফিস ঘেরাও অভিযানে যুব কংগ্রেস

Online Desk অক্টোবর 14, 2025
ণদলু.jpg

নিজস্ব সংবাদদাতা : SIR নিয়ে এবার পথে নামল যুব কংগ্রেস। সোমবার কলকাতায় নির্বাচন কমিশনের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়। রাজ্যে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন যুব কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। এদিন তাদের অভিযানে অফিস টাইমে সেন্ট্রাল কলকাতায় ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়।

যুব কংগ্রেসের পক্ষ থেকে বেন্টিং স্ট্রিট থেকে মিছিল শুরু হয় কিন্তু মিছিল বেশ কিছুটা এগোলে পুলিশ মিছিলের গতিরোধ করে। সেখানেই শুরু হয় বিক্ষোভ। এদিন সবার দৃষ্টি আকর্ষণ করে নরেন্দ্র মোদির মুখোশ পরা বিক্ষোভরত কর্মীদের উপস্থিতি। পরে বিক্ষোভরত যুব কংগ্রেস কর্মীদের মধ্যে কয়েকজন নির্বাচন কমিশন অফিসে গিয়ে এস আই আর বাতিল করতে হবে এই দাবি সম্বলিত স্মারক লিপি জমা দেন।

প্রসঙ্গত, এর আগেও এসআইআর নিয়ে বারবার সরব হতে দেখা গিয়েছে কংগ্রেস নেতৃত্বকে। একদিকে এসআইআর অন্যদিকে ভোট চুরির অভিযোগ, দুই ইস্যুকে সামনে রেখে একদা উত্তাল হয়ে উঠেছিল সংসদ ভবনও। এই ইস্যুতে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধিকেও পথে নামতে দেখা যায়। এসআইআর বাতিল করার দাবি জানানোর পাশাপাশি নির্বাচন কমিশন এবং সরকারের মধ্যে যোগসাজশ রয়েছে বলেও অভিযোগে সরব হন তিনি।

দেশ জুড়ে SIR ইস্যুতে একাট্টা এখন বিরোধী শিবির। বিরোধীরা সংসদের উভয় কক্ষে SIR-এর বিরুদ্ধে প্রতিবাদও জানিয়েছে৷ তাঁদের অভিযোগ, চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনের আগে বিহারে ভোটারদের ভোটদানের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করতেই নির্বাচন কমিশনের এই বিশেষ সংশোধনের সিদ্ধান্ত হয়েছে। এবার তা বাংলার সহ বিভিন্ন জায়গায় কার্যকর করার বিষয় সামনে আসতেই নড়েচড়ে বসেছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। যুব কংগ্রেসের পক্ষ থেকে এদিনের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অফিস ঘেরাও ও ডেপুটেশন সেই ভাবনারই বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে। যদিও বিজেপি এই বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি।

Post Views: 167

Continue Reading

Previous: বর্ধমান মেডিক্যাল কলেজে ধুন্ধুমার কাণ্ড ! হস্টেলে মদ বিক্রির অভিযোগ ঘিরে মারমুখী দুই ছাত্র গোষ্ঠী, পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-র‍্যাফ
Next: পিএফ এর পুরো টাকা তুলতে পারবেন গ্রাহকরা, সিদ্ধান্ত কেন্দ্রের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.