Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ‘শতদ্রুর গ্রেফতার হিমশৈলের চূড়া মাত্র’, যুবভারতী কাণ্ড নিয়ে ফের মুখ খুললেন রাজ্যপাল

‘শতদ্রুর গ্রেফতার হিমশৈলের চূড়া মাত্র’, যুবভারতী কাণ্ড নিয়ে ফের মুখ খুললেন রাজ্যপাল

Online Desk ডিসেম্বর 15, 2025
cv.jpg

ওঙ্কার ডেস্ক: গত শনিবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মেসিকে ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তার জন্য মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করেছে পুলিশ। শতদ্রুর এই গ্রেফতার হিমশৈলের চূড়া বলে মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। পাশাপাশি এই ঘটনা সিস্টেমের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, ‘সেদিন যুবভারতীতে যা ঘটেছে, তা উচিত ছিল না। ফুটবলপ্রেমীদের আবেগ এর সঙ্গে জড়িয়ে। আশ্চর্যের বিষয়, এত বড় অনুষ্ঠানের জন্য কোনও নির্দিষ্ট নিয়ম ছিল না। এটা কেবল ম্যানেজমেন্ট ফেলিওর নয়, সম্পূর্ণ সিস্টেম ফেলিওর।’ রাজ্যের সাংবিধানিক প্রধান আরও বলেন, সেদিন টিকিট কেটে যাঁরা মেসিকে দেখতে এসেছিলেন, সেই সমস্ত দর্শকদের টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া উচিত। শতদ্রুর গ্রেফতারের পাশাপাশি আরও যাঁরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁদের সকলকে গ্রেফতার করতে হবে বলে মন্তব্য করেন সিভি আনন্দ বোস। রাজ্যপাল বলেন, ‘স্টেডিয়াম জনগণের সম্পত্তি। যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁরা ব্যর্থ হয়েছেন। সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।’ এর আগেও রাজ্যপাল মূল উদ্যোক্তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন।

প্রসঙ্গত, শনিবার কলকাতার যুবভারতী স্টেডিয়ামে বহু মানুষ জড়ো হয়েছিলেন মেসিকে দেখার জন্য। কিন্তু ফুটবলের কিংবদন্তিকে মাঠের মধ্যে ঘিরে ধরেন নেতা মন্ত্রীরা। ঠেলাঠেলিতে বিরক্ত মেসি ২২ মিনিট পর বেরিয়ে যান। গ্যালারিতে বসে থাকা দর্শকরা আর্জেন্টিনার তারকাকে স্পষ্ট ভাবে দেখতে পাননি। সে কারণে মুহূর্তের মধ্যে উন্মাদনা পরিণত হয় ক্ষোভে। মাঠের মধ্যে জলের বোতল ও চেয়ার ছুঁড়তে শুরু করেন দর্শকদের একাংশ। প্রসঙ্গত, এই ঘটনায় সেদিনই দুঃখপ্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে একটি তদন্ত কমিটিও গঠনের নির্দেশ দেন তিনি।

Continue Reading

Previous: বাইচুং ভুটিয়ার আবাসিক ফুটবল একাডেমি, প্রতিভাবানদের তুলে ধরতে কলকাতায় শুরু হচ্ছে ট্রায়াল পর্ব
Next: অবশেষে মিটতে চলেছে SIR-এর প্রথম দফার কাজ, মঙ্গলবার বেলা ১২টার পর পাওয়া যাবে খসড়া ভোটার তালিকা

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.